আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা অফিসে, মা গভীর ঘুমে, গাড়ি চালিয়ে পার্কে চার বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক: বাবা অফিসে চলে গিয়েছে। মা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। আর এই সুযোগে চার বছরের এক রত্তি আলমারি থেকে গাড়ির চাবি বের করে সোজা রাস্তায় নিয়ে গিয়ে হাজির। ব্যাপারটা এই পর্যন্ত ঠিক ছিল। গোল বাঁধল গাড়ি পার্ক করার সময়।

পার্কিং স্পেশে দাড়িয়ে থাকা দুটি গাড়িতে সে ধাক্কা মারে। ঘটনাস্থলের খুব কাছেই ছিল পুলিশ। পুলিশ সেখানে পৌঁছয়। গাড়ির চালককে থামার নির্দেশ দেয়। একরত্তি পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। গাড়ির সামনে গিয়ে তাদের চোখ কপালে। চালকের আসনে বসে এক শিশু। পুলিশ পরে শিশুটির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। তবে গাড়ির ধাক্কায় কারও আহত হওয়ার খবর নেই।

আজব ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। ঘটনায় পুলিশও বেশ মজা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ লিখেছে, ফর্মুলা ওয়ানের বর্তমান ডাচ বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টাপেনের নতুন এক সংস্করন খুঁজে পাওয়া গেল। পুলিশ অবশ্য এই ঘটনার জন্য শিশুটিকে কোনও শাস্তি দেয়নি। পুলিশ তাঁকে চকোলেট এবং টেডি বিয়ার উপহার দিয়েছে। পাশাপাশি শিশুটির বাবা-মাকে পরামর্শ দিয়েছে গাড়ির চাবি লুকিয়ে রাখার।

পুলিশ কী বলছে একবার দেখে নেওয়া যাক। নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, তাদের এক ব্যক্তি ফোন করে জানান, একটি ছেলে খালি গায়ে পায়জামা পরে ঘুরতে দেখা গিয়েছে। পরে সে বাড়ির সামনে পার্ক করা গাড়ি দরজা চাবি দিয়ে খুলে চালিয়ে কোথাও গেল। খবর পেয়ে পুলিশ তন্ন তন্ন করে খোঁজ শুরু করে।   পরে তাঁকে পার্ক থেকে উদ্ধার করে। 

আরও পড়ুন ৩০ বছরে ৪৭ সন্তানের বাবা

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ