তিন বারের চেষ্টায় সফল সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী ঈশিতা

মঙ্গলবারই সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষ স্থান দখল করে সবাইকে চমকে দিয়েছে ঈশিতা কিশোর। বাবা বায়ুসেনার আধিকারিক হলেও ছোট বেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন দেখত ঈশিতা। বাবার মতোই দেশসেবার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন বাস্তবায়িত করতেই ইউপিএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছিল গ্রেটার নয়ডার বাসিন্দা ঈশিতা। প্রথম দু’বার অধরাই রয়ে গিয়েছিল সাফল্য। কিন্তু তৃতীয়বার শুধু যে পরীক্ষায় সফল হয়েছে, তাই নয়। এক্কেবারে শীর্ষ স্থান দখল করেছে।

২০১৪ সালে দিল্লির বাল ভারতী থেকে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে স্নাতক ডিগ্রি পুরো করতে রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরাম কলেজে ভর্তি হয়েছিল। ২০১৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পরেই ইউপিএসসি পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। প্রথম দুবার অবশ্য ব্যর্থ হয়েছিল ঈশিতা। কিন্তু তাতে হাল ছাড়েনি। ২০২২ সালে তৃতীয়বার পরীক্ষায় বসার সময়ে আরও বেশি করে প্রস্তুতি নিয়েছিল। কথায় বলে, সবুরে মেওয়া ফলে। মঙ্গলবার হাতে সেই মেওয়া পেলেন ঈশিতা।

এদিন সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরে দুরুদুরু বুকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফলের দিকে চোখ রেখেছিল ২৫ বছরের ঈশিতা। আর ফল দেখতে গিয়েই কার্যত ঘাবড়ে গিয়েছিল। এক নম্বরে নাম দেখে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল। প্রথম সুখবর জানিয়েছিল মাকে। আর তার পরে বিভিন্ন সংবাদমাধ্যমের দৌলতে আত্মীয়স্বজন থেকে শুরু করে পরিচিতরা জেনে গিয়েছিল মুখচোরা পেয়ের সাফল্যের খবর। অভিনন্দন আর প্রশংসার জোয়ারে ভাসতে থাকা সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম স্থানাধিকারী ঈশিতা কথায়-কথায় জানিয়েছে, বাবাকে দেখেই দেশসেবার চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছে জেগেছিল মনে। সেই ইচ্ছে পূরণ হওয়ায় আর কিছু চাওয়ার নেই।  

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী