জলপান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মার্কিন তরুণী!

Share:

নিজস্ব প্রতিনিধি : জলের অপর নাম জীবন। এমনকি বিশেষজ্ঞরাও একজন সুস্থ, স্বাভাবিক ব্যক্তিকে সারা দিনে পাঁচলিটার জলপান করার পরামর্শ দেন। কিন্তু স্বাভাবিকের থকেও কম জল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল এক তরুণীর। মাত্র ২০ মিনিটে ২লিটার জল খেয়েছিলেন মার্কিন এক তরুণী। আর সেটাই তাঁর জীবনের কাল হয়ে দাঁড়াল। মাত্র ৩৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।  

তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে ওই মহিলার নাম মিসেস অ্যাশলি। জলে বিষ থাকার কারণেই এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, অ্যাশলে সামারস হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় প্রচণ্ড গরমের কারণে পথে তাঁর অস্বস্তি হচ্ছিল। অস্বস্তি কাটাতে অল্প সময়ের মধ্যে চার বোতল জল খেয়েছিলেন। মিসেস অ্যাশলির বড় ভাই, ডেভন মিলার একথা জানাতে গিয়ে দুঃখপ্রকাশ করেছেন।  

মিঃ মিলার জানান, তাঁর বোন বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরেন। বাড়িতে ফিরেই জ্ঞানশূন্য হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্ক ফুলে গিয়েছিল। হাইপোনাট্রেমিয়ার কারণে তাঁর মৃত্যু হয়। জলে বিষ এবং তার পাশাপাশি রক্তে সোডিয়ামের পরিমাণ অস্বাভাবিকবাবে কমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। এই অপ্রত্যাশিত মৃত্যুর ধাক্কা তাঁর পরিবার সামলাতে পারছেন না।

চিকিৎসকদের দাবি, যদিও জলের বিষাক্ততা মারাত্মক হতে পারে।  অল্প সময়ের মধ্যে খুব বেশি জল খাওয়া হয়, বা অন্তর্নিহিত স্বাস্থ্য অবস্থার কারণে কিডনি খুব বেশি জল ধরে রাখে, সেই কারণে এমন ঘটনা ঘটতে পারে। অন্যদিকে, জলের বিষাক্ততার লক্ষণগুলি হল, সাধারণত অস্বস্তি বোধের পাশাপাশি পেশীতে খিঁচুনি, ব্যথা, বমি বমি ভাব এবং মাথাব্যথা।

 হাসপাতালের টক্সিকোলজিস্ট ডাঃ ব্লেক ফ্রোবার্গ এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গ্রীষ্মকালে  কেউ যদি বাইরে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন তবে মৃত্যুর বিরল কারণ হওয়ার সম্ভাবনা বেশি। সামগ্রিকভাবে শরীরে খুব বেশি জল এবং পর্যাপ্ত সোডিয়াম থাকে না। এক্ষেত্রে ইলেক্ট্রোলাইট, সোডিয়াম এবং পটাসিয়াম আছে এমন জিনিস পান করা অত্যন্ত জরুরি।

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!