চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীকে কী করে খুন করতে হয় বইয়ের লেখকই স্বামী খুনে দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক: সাঁতার কী করে কাটতে হয়, সেটা যিনি শিখিয়েছিলেন, সাঁতার কাটতে গিয়েই তাঁর মৃত্যু হয়। সে ঘটনার রিটেক হল বহু বছর বাদে। জনপ্রিয় এক মার্কিন লেখিকার বইয়ের শিরোনামের বাংলা তর্জমা করলে দাঁড়ায় স্বামীকে কী করে খুন করতে হয় (ইংরেজিতে হাউ টু কিল ইওর হাসব্যান্ড)। সেই লেখকই তাঁর স্বামী খুনে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালত সেকন্ড ডিগ্রি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। যদিও অভিযুক্ত লেখক এবং তাঁর আইনজীবী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

স্বামী খুনে দোষী সাব্যস্ত হয়েছেন ড্যানিয়েল ব্রফি। খুনের ঘটনাটি ঘটে ২০১৮-য়ের জুনে। স্বামীকে তাঁর কর্মস্থল ওরজিওন কিউলিন্যারি ইন্সটিটিউটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন। একবার নয়, পরপর তিনবার। বুকে দুবার,  পিঠে একবার। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে ইন্সটিটিউট। কেঁপে ওঠে আমেরিকা। জনপ্রিয় লেখিকা তার স্বামীকে খুন করবেন সেটা কার্যত কেউ বিশ্বাস করতে পারিছেলন না। খুন হওয়ার তিন মাস বাদে পুলিশ লেখিকাকে গ্রেফতার করে। তারপর থেকে জেলেই কাটাতে থাকতে হয়েছে আমেরিকার জনপ্রিয় এই ফিক্সান লেখিকাকে। জানা গিয়েছে, লেখিকার বয়স ৭১ বছর। আর স্বামীর বয়স মাত্র ২৬ বছর।

আদালতে সওয়াল জবাবে যে বিষয়ে নিয়ে দুপক্ষের আইজীবীর মধ্যে তুমুল বাদানুবাদ তৈরি হয় তা হল বন্দুক কেনার কারণ। লেখিকার আইনজীবীর দাবি, খুন করার পরিকল্পনা নিয়ে তাঁর মক্কেল আগ্নেয়াস্ত্র ক্রয় করেনি। দাবি উড়িয়ে দেন সরকার পক্ষের আইনজীবী।

আরও পড়ুন বউয়ের চাকরি করতে গিয়ে স্বামী খেলেন চড়-থাপ্পড়, ঠিকানা জেল

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ