আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ হাজার পাউন্ডের কেক বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক মার্কিন কোম্পানি

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  জন্মদিন হোক বা না হোক কেক কিন্তু চাই। কেক আজকাল জন্মদিনের জন্য অপেক্ষা করে না, এটি একটি চল হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে উৎসব হোক বা বিয়েবাড়ি কেক ছাড়া ভাবাই যায় না। কিন্তু বাজারে যে সমস্ত কেক পাওয়া যায় তার ওজন সাধারণত এক–দুই পাউন্ডের হয়ে থাকে। এর থেকে বড় হলে খুব বেশি ৫- ৬ পাউন্ড। কিন্তু যদি বলি একেবারে ১৫ হাজার পাউন্ড, তা হলে অবিশ্বাস করার মতই বিষয়। তবে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এক মার্কিন কোম্পানি ক্র্যাফট হেইঞ্জ। এই বিশাল আকৃতির কেক বানিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে কোম্পানিটি।

আমেরিকায় প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে ‘ক্রিম চিজ ফেস্টিভ্যাল’। এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন সংস্থা। তাঁরা তাঁদের অভিনব উদ্যোগের মাধ্যমে জনপ্রিয়তা পায়। সদ্যই আমেরিকার নিউইয়র্কের লোভিলে হয়ে গেল বার্ষিক ‘ক্রিম চিজ ফেস্টিভ্যাল’। এই উৎসবে বিশাল আকৃতির অভিনব কেক গড়ে সকলকে তাক লাগিয়ে দেয় মার্কিন কোম্পানি ‘ক্র্যাফট হেইঞ্জ’।

এই উৎসবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক উপস্থিত ছিলেন। ১৫ হাজার ৮ পাউন্ড ওজনের কেকটি যে বিশ্বের সবচেয়ে বড় চিজকেক, তা নিশ্চিত করতে খুব বেশি পরিশ্রম করতে হয় নি। কেননা এই কেকটি ছিল অনেক বড়। দেখেই অনুমান করা যায় আগের রেকর্ড ভাঙার এটি যথেষ্ট।

উৎসবে যারা উপস্থিত হয়েছিলেন সকল দর্শনার্থীদের মধ্যে কেকটি ভাগ করে দেওয়া হয়। তবে কেকটি এতটাই বড় ছিল তাঁরা খেয়ে শেষ করতে পারেন নি। তাই কেকের বাকি অংশ স্থানীয় খাদ্য ব্যাংকে (ফুড ব্যাংক) জমা দেওয়া হয়।

সালটা ২০১৩, তখন বড় একটি চিজকেক তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিল এই কোম্পানিটি। ২০১৭ সালে সেই রেকর্ডটি হাতছাড়া হয়ে যায় তাঁদের। কেননা রাশিয়ার একটি দল ৯ হাজার ৩৪৭ পাউন্ডের চিজকেক তৈরি করে নতুন রেকর্ড গড়েছিল।

এরপর থেকে সেই রেকর্ড ভেঙে ফেলার প্রতিজ্ঞা নিয়েছিল ক্র্যাফট হেইঞ্জ কোম্পানিটির কতৃপক্ষ। এই নিয়ে কোয়ালিটি ম্যানেজার(পণ্যের মানসংক্রান্ত ব্যবস্থাপক)ডেরিক লাংডন জানিয়েছেন, চলতি বছরের এই উৎসবে আগের রেকর্ড ভেঙে ফেলার বিষয়ে তিনি ও তাঁর দল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে অনুযায়ী কাজ করেছেন। তবে নতুন করে রেকর্ড গড়তে পেরে আনন্দিত।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ডেরিক জানান, ‘আমরা আগের রেকর্ডটি (২০১৭ সালে) ভেঙে ফেলার সিদ্ধান্ত নিই। আগের রেকর্ড করা কেকটির চেয়ে প্রায় দুই গুণ বড় একটি কেক বানালাম।’

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ