আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলন্ত ট্রেন আসতেই জ্ঞান হারালেন তরুণী, তারপর…

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে, রাখে কৃষ্ণ মারে কে? সেটা যে নিছক কথার কথা নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। আর্জেন্টিনার বুয়েনেস আয়ার্সের ইন্ডিপেনডেন্স স্টেশনের ট্রেন ঢোকার সময় আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন এক তরুণী। ঘটনায় সকলে হকচকিয়ে যান। স্টেশনে অপেক্ষমান যাত্রীরা ধরেই নিয়েছিলেন ওই তরুণীর মৃত্যু হয়েছে। চালক দ্রুত এমার্জেন্স ব্রেক কষেন। ঘটনাস্থলে দ্রুত চলে আসেন নিরাপত্তারক্ষীরা। তারা ট্রেনের নীচ থেকে ওই তরুণীকে উদ্ধার করেন। আপাতত তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, তরুণীর নাম ক্যান্ডেলা। হাসপাতালে বিছানায় শুয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘ট্রেন তখনও ঢোকেনি। আচমকাই মাথা ঘুরতে শুরু করে। ট্রেনের কয়েকটি কামরা স্টেশনে ঢোকার পর মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই।’

দ্রুত নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে যান। গাড়ির চালক এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। ট্রেনের নীচ থেকে তরুণীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় যাত্রী প্রতীক্ষালয়ে। পরে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে। তরুণী আপাতত বিপন্মুক্ত।

এই ধরনের ঘটনা শুধু জার্মানিতেই ঘটেনি। ঘটেছে অন্যত্র। গত মাসে গুজরাতেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটে। চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে আচমকাই ট্রেনের তলায় পড়ে যান এক যাত্রী। ঘটনাস্থলে উপস্থিত বাকি যাত্রীরা হকচকিয়ে যান। সকলে ধরেই নিয়েছিল, ওই যাত্রী আর বেঁচে নেই। ট্রেন থামার পর স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ওই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন লোকাল ট্রেনের লাগেজ রাখার তাকে নিশ্চিন্তে ঘুম

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ