নিলামে উঠছে আইফোনের প্রথম সংস্করণ, দাম উঠতে পারে ৫০ হাজার ডলার!

ট্যাটু শিল্পী কারেন গ্রিন উপহার পেয়েছিলেন সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে, ২ মেগাপিক্সল ক্যামেরার এই আইফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম ছিল পাঁচশো নিরানব্বই ডলার। দিনটা ছিল ২০০৭ সালের ৯ জানুয়ারি। স্টিভ জোবস জানিয়েছিলেন, বাজারে আসছে প্রথম জেনারেশনের আইফোন (I PHONE)। জানুয়ারিতে ঘোষণা হলেও তা পাওয়া যাচ্ছিল ওই বছরের মাঝামাঝি সময় থেকে। তারপর পেরিয়েছে দীর্ঘ ১৬ বছর। সেই প্রথম জেনারেশনের ফোন উঠছে নিলামে। দাম ছুঁয়ে যেতে পারে ৫০ হাজার ডলার!

ট্যাটু শিল্পী কারেন গ্রিন উপহার পেয়েছিলেন সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে, ২ মেগাপিক্সল ক্যামেরার এই মোবাইল। ওই সময়ে আইফোনে কোনও অ্যাপ স্টোর ছিল না। প্রথম জেনারেশনে স্টোরেজ অপশন ছিল মাত্র ৪ থেকে ৮ জিবি। গান শুনতে হতো ইন্টারনেটে।

শিল্পী জানিয়েছেন, উপহার পাওয়া ওই ফোন তিনি কখনও ব্যবহার করেননি। তাঁর দাবি, মোবাইলটির প্যাকেটই তিনি খোলেননি। এর আগে শিল্পী গত ২০১৯ সালে ‘দ্য ডক্টর অ্যান্ড দ্য ডিভা’ টেলিভিশন শোতে বলেছিলেন, নিলামে তুলবেন এই মোবাইল। তখন তিনি বলেছিলেন, দাম উঠতে পারে প্রায় সাড়ে ৫ হাজার ডলার। তারপরে পেরিয়েছে ৪ বছর।

গত ২০২২ সালের অক্টোবরে দেখা গিয়েছে, এলজিসি অকশনস এই জেনারেশনের মোবাইল নিলাম করছিল। দাম উঠেছিল ৩৯ হাজার ডলার। এখান থেকেই নিলাম হবে প্রখ্যাত ট্যাটু শিল্পীর মোবাইল। মনে করা হচ্ছে এবারে দাম উঠতে পারে ৫০ হাজার ডলার। বিড শুরু হবে আড়াই হাজার ডলার থেকে। তবে আইফোনপ্রেমীদের এর জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের