চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গতি কমাতে বলায় বৃদ্ধ পথচারিকে পিষে মারল বাইক চালক, মর্মান্তিক  ঘটনা বন্দি সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিনিধিঃ  বাইকের গতি কমাতে বলায় বৃদ্ধ পথচারিকে পিষে মেরে দিল চালক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের আলওয়াল এলাকায়। ৬৫ বছর বয়সী অঞ্জনেয়ুলু এক বাইক আরোহীকে গাড়ির গতি কমাতে বলে।  তাতেই চটে লাল হয়ে যায় বাইক আরোহী। 

ঘটনাটির সূত্রপাত  ৩০ সেপ্টেম্বর। ইতিমধ্যেই সামনে এসেছে এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, পথচারী  অঞ্জনেয়ুলু বাইক আরোহীকে গতি কমানোর কথা বলে। এরপরেই বাইক থেকে নেমে ওই ব্যক্তি প্রথমে অঞ্জনেয়ুলুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। শুরু করেন মারধর। তবে এই ঘটনার সময় বাইক আরোহীর সঙ্গে ছিল তাঁর স্ত্রী ও বাচ্চা। স্ত্রী আটকাতে গেলেও লাভ হয়নি। 

অত্যাধিক মারধরের জেরে গুরুত্বর জখম হন বৃদ্ধ। অঞ্জনেয়ুলুকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু সেখানে গিয়েও তাঁকে প্রাণে বাঁচান যায়নি। এই ঘটনার পর সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে আলওয়াল থানায় একটি মামলা দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত  রয়েছে বিচারাধীন হেফাজতে। এই ঘটনা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত।  

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ