মমতার জন্য ১,২০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

সোমবার দুপুরেই বেনাপোল স্থলবন্দর পেরিয়ে কলকাতায় পৌঁছেছে উপহার হিসেবে পাঠানো আম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রক্তের সম্পর্ক না থাকলেও দু’জনের সম্পর্ক দুই বোনের চেয়ে কিছু কম নয়। অন্যান্য বছরের মতো এবারেও ওপার বাংলায় থাকা প্রিয় বোনের জন্য ১,২০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। সোমবার দুপুরেই বেনাপোল স্থল বন্দর পেরিয়ে উপহারের ওই আম পৌঁছে গিয়েছে ওপারে।

প্রতি বছরই আমের মরশুমে বিভিন্ন দেশের শীর্ষ নেতা-নেত্রীদের কাছে উপহার হিসেবে আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকায় ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও রয়েছেন। অনেকেই তাঁর এই উপহারকে ‘আম-কূটনীতি’ হিসেবে আখ্যা দিযেছেন। আর উপহার পাঠানোর ক্ষেত্রে দেশের বিখ্যাত আম্রপালি, হাঁড়িভাঙ্গা প্রজাতির মতো সুস্বাদু আমকেই বেছে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। গত বছর এক টন বা ১,০০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ওই আম পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনাকে চিঠিও পাঠিয়েছিলেন তৃণমুল নেত্রী। ভালো লাগার কথা জানিয়েছিলেন। তাই এ বছর আমের পরিমাণ বাড়ানো হয়েছে।

সোমবার দুপুরে বেনাপোল বন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আম গ্রহণ করেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আধিকারিক কাউসার সারোয়ার। আম গ্রহণের পরেই পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করেন ওই আম। রংপুরের বিখ্যাত আম হাঁড়িভাঙ্গার সুনাম দেশের ভৌগলিক সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর