রামকৃষ্ণের পর বিদ্যাসাগরই ছিলেন স্বামীজির কাছে শ্রদ্ধেয়

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠাকুর শ্রীরামকৃষ্ণের পর স্বামী বিবেকানন্দের কাছে দ্বিতীয় শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভগিনী নিবেদিতাকে চিঠি লিখে এই অকপট স্বীকারোক্তি করেছিলেন স্বামী বিবেকানন্দ। জানা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর জীবদ্দশায় বিধবাদের পুনর্বিবাহ প্রথা চালু করেছিলেন। বিদ্যাসাগরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বামীজি।

রাজা রামমোহন রায়ের পর সমাজ সংস্কারক হিসাবে যিনি সমাজের বুকে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তাঁর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের দৃপ্ত স্বদেশিকতা, বিপুল কর্মোদ্যম স্বামীজিকে প্রভাবিত করেছিল। স্বামীজির সময়ে সমাজের বুকে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছিল বিধবাদের পুনর্বিবাহ প্রথা। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বিদ্যাসাগরকে ‘বিধবাবিবাহের প্রবর্তনকারী মহাবীর’ হিসাবে অভিহিত করেছিলেন স্বামী বিবেকানন্দ। এই প্রসঙ্গে স্বামীজি জানিয়েছিলেন, হিন্দু বিধবাদের সেইসময়কার শোচনীয় অবস্থা নিয়ে তিনি কম যাতনাবোধ করেননি। তাঁর মতে, সামাজিক ব্যাধির প্রতিকার বাইরের কোনও চেষ্টার দ্বারা হবে না। শিক্ষাদানের মাধ্যমে পরোক্ষভাবে এই ব্যাধি নিরাময়ের চেষ্টা করতে হবে।

বিদ্যাসাগরের প্রতি স্বামী বিবেকানন্দের শ্রদ্ধার অন্যতম কারণ ছিল, বিধবাদের বিবাহ করার স্বাধীনতা দাবি করে তাঁদের অধিকার প্রতিষ্ঠিত করা। সেইকারণে স্বামীজি নিজেও মনে করতেন, নারীদের যোগ্যতার সহিত সমাজে উঠে দাঁড়াতে হবে। কোনও অবনত হলে চলবে না। নারীদের উদ্দেশ্যেই স্বামীজি বলতেন, ‘জাগো জাগো। তাহলেই সংকল্পগুলি আপনা থেকেই বর্ধিত ও কার্যে পরিণত হয়।‘

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ