দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে বিশ্বকাপ বয়কটের হুমকি থেকে পিছু হঠল পাক ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আশ্বস্ত করলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। সূত্রের খবর, আইসিসির শীর্ষ কর্তাদের তিনি বলেছেন, ‘ভারত যাতে পাকিস্তানের মাটিতে খেলতে আসে সেই লক্ষ্যেই চাপ তৈরিতে বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়া হয়েছে।’

আগামী বছরে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের এশিয়া কাপ। আর ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপ। পাকিস্তানের মাটিতে বসতে চলা এশিয়া কাপ খেলতে ভারত যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক জয় শাহ। তাঁর ওই মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা পাল্টা হুঙ্কার ছেড়ে বলেছিলেন, ‘ভারত এশিয়া কাপ খেলতে না এলে, পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না।’ দুই ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তার এমন মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায়।

নিজেদের অবস্থান থেকে দুই বোর্ডের কর্তারা যাতে পিছিয়ে আসেন তা নিশ্চিত করতে আসরে নামেন আইসিসির শীর্ষ আধিকারিকরা। পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ দেখতে পাকিস্তানে এসেছিলেন আইসিসি’র চিফ এগজিকিউটিভ অফিসার জিওফ অ্যালারডিকে। সূত্রের খবর, তিনি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার কাছে জানতে চেয়েছিলেন, সত্যিই কী বাবর আজমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না। জবাবে পিসিসি প্রধান বলেন, ‘ভারত যাতে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে তার জন্য চাপ তৈরি করতেই বিশ্বকাপ বয়কটের কথা বলা হয়েছিল। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ