আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনূস জমানায় ১৮ মাসে খুন ৬ সাংবাদিক, চাকরি হারিয়েছেন ১৮৯ জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় সাংবাদিকদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। গত ১৮ মাসে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন ছয় জন সাংবাদিক। আর মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ায় চাকরি হারিয়েছেন ১৮৯ জন। শুধু তাই নয়, দেশের ২৯টি সংবাদমাধ্যমের শীর্ষ পদ থেকে মুক্তিযুদ্ধ সমর্থক ও ধর্মনিরপেক্ষ হিসাবে পরিচিত সাংবাদিকদের হটিয়ে বসানো হয়েছে পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠদের। এমনই চাঞ্চলক্যর তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘মব’ সহিংসতার মাধ্যমে গণমাধ্যম কার্যালয়গুলোতে চাপ সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ৫ অগস্ট থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে ৪৯৭টি হয়রানির ঘটনা ঘটেছে। ১ হাজার ১০৪ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মী হয়রানির শিকার হয়েছেন। জুলাই দাঙ্গা সংক্রান্ত হত্যা মামলা-সহ বিভিন্ন মামলায় ২০৪ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। তার মধ্যে ৩০ জন গ্রেফতার হয়েছেন এবং অনেককে জামিন থেকে বঞ্চিত রাখা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত দেড় বছরে দেশের সংবাদমাধ্যমে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সময়ে অন্তত ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং ২৯টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে। ‘বাংলা নিউজ ২৪ডট কম’, ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘কালের কণ্ঠ’, ‘যুগান্তর’, ‘সমকাল’ সহ একাধিক মুক্তিযুদ্ধপন্থী সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ জবরদখল করা হয়েছে। সম্পাদক কিংবা ভারপ্রাপ্ত সম্পাদকদের হটিয়ে জামায়াতে ইসলামী ও পাকিস্তানপ্রেমীরা শীর্ষ পদ দখল করেছেন।’

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ