চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ’, ট্যুইট মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: করোনা (COVID) আক্রান্ত শাহরুখ খান (SRK)। তাঁর আক্রান্ত হওয়ার খবর পেয়েই ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আরোগ্য কামনা করে ট্যুইট (TWEET) করেছেন তিনি। এদিন তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ’। উল্লেখ্য, ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার ছুঁয়ে ফেলেছে।

অভিনেতা শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই চিন্তিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আরোগ্য কামনা করছি।  দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে এসো শাহরুখ’। এদিন মুখ্যমন্ত্রী ইংরেজিতে ট্যুইট করে এই কথাই লিখেছেন। 

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উল্লেখ্য, এই নিয়ে ২ বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। মহারাষ্ট্রে করোনা বাড়ছে ফের। 

এদিকে রাজ্যে করোনার গ্রাফও চোখ রাঙাচ্ছে। রাজ্যের ৩  জেলায় করোনার গ্রাফ ক্রমবর্ধমান। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাটে বেড়েছে সর্বাধিক। সংক্রমণের হার ১. ১৬ শতাংশ। গ্রাফ অনুযায়ী করোনা বাড়ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিশেষ ভাবে বাড়ছে করোনা। রাজ্যে সতর্ক প্রশাসন। এই ৩ জেলায় বিশেষ সতর্ক জেলা প্রশাসন। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ