চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ কলকাতার চেতলায় ভর সন্ধ্যায় ফ্ল্যাটে লাগলো আগুন

নিজস্ব প্রতিনিধি:শনিবার সন্ধ্যায় শহরের বুকে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু অতি দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। ফলে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং কোন হতাহত হয়নি। জানা গেছে, ধনশ্রী আবাসনে ১৫ সি, চেতলা রোডে(Chetla Road) একটি ফ্ল্যাটে আগুন লাগে। তিনটি ইঞ্জিন অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটিতে গত এক মাস ধরে ইন্টিরিয়ার আর ইলেক্ট্রিকের কাজ হচ্ছে।

আজ সন্ধ্যেবেলা ইন্টেরিয়রের কাজ চলাকালী ইলেকট্রিকের  শর্ট সার্কিট হয়েই এই আগুন লাগে ওই ফ্ল্যাটে। আপাতত ওই ফ্ল্যাটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কালীপুজোর(Kali Puja) আগে দক্ষিণ কলকাতার চেতলা রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মনে।কালীপুজো ও দেওয়ালী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে দমকল বিভাগ।

আতশবাজির পাশাপাশি সাইক্লোন(Cyclone) হলে উদ্ধারকাজে নামার জন্য সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলায় যেখানে যেখানে বড় কালীপুজো হয়, সেইসব এলাকায় দমকল বিভাগের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।চলছে সতর্কীকরণ প্রচারও। দমকল দফতরের মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose) জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে এবং অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে দমকল দফতর পুরোপুরি প্রস্তুত।কালীপুজোর উদ্যোক্তাদেরও উৎসবের দিনগুলিতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দমকল বিভাগ(Fire Brigade)। সব বড় পুজো প্যান্ডেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখার পাশাপাশি, সেখানে দমকল বিভাগের নম্বর ডিসপ্লে করার নির্দেশ দেওয়া হয়েছে।পুজো উদ্যোক্তাদের আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ