আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি লাল সতর্কতা, সন্ধ্যে ৬ টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতের প্রবল ঝড় ও বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের তীব্র ঝড়েই বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছ, নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ফসল। রবিবার সকাল হতেই ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা যায় হতাশা ও উদ্বেগের ছবি। নিজেদের ভাঙা ঘর এবং বেঁচে থাকা সামগ্রী রক্ষার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তীব্রতায় বহু কাঁচা বাড়ির টিনের চাল উড়ে যায়। কোথাও আবার বড় গাছ উপড়ে পড়ে বাড়ির উপর, যার ফলে ঘরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু পরিবার রাত কাটিয়েছে আতঙ্কে, কারণ ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ের অভাব ছিল। অনেক কৃষকের ক্ষেতের পাকা ফসলও নষ্ট হয়ে গেছে, যা তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে, যাতে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়।

আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির প্রভাব বেশি দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় মালদা ও দুই দিনাজপুর জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

মালদায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১

রবিবার ভাটপাড়ায় তৃণমূলের হয়ে প্রচারে মন্দাকিনী

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ