চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুলদীপের ঘূর্ণিতে ১২৮ রানে গুঁড়িয়ে গেল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ব্যাট হাতে পাক বোলারদের শাসন করেছিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল। আর বল হাতে পাক ব্যাটারদের নাস্তানাবুদ করলেন কুলদীপ যাদব। তাঁর স্পিন জাদুতে বধ হয়ে সাজঘরে ফিরে গেলেন একের পর এক পাকিস্তানি ব্যাটার। ফলে রোহিত শর্মা আর বাবর আজমদের হাই ভোল্টেজ ম্যাচ কার্যত নিষ্প্রাণ হয়ে দাঁড়াল। ৩২ ওভারে ১২৮ রানে গুটিয়ে গেলেন বাবর আজমরা। ২২৮ রানে জয়ী হয়ে রান রেট অনেকটা বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও কেএল রাহুলের জোড়া শতরানের দৌলতে ৩৫৬ রান তোলে ভারত। জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের কাছে। শুরু থেকেই ভারতীয় দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ আগুন ঝরাতে থাকেন। আর ওই আগুন ঝরানো বোলিংয়ের মুখে অনেকটাই গুটিয়ে যান দুই পাক ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। আক্রমণ সামাল দিতে দুজনেই হিমশিম খান।শেষ পর্যন্ত পঞ্চম ওভারে টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দেন স্পিডস্টার বুমরা। বল ঠিকভাবে বুঝতে না পেরে খোঁচা দিয়ে শুভমন গিলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ইমাম উল হক (১৮ বলে ৯)। এর পরে পাকিস্তানের বড় ভরসা অধিনায়ক বাবর আজম জুটি বাঁধেন ফখর জামানের কাছে। কিন্তু বুমরা ও সিরাজের বলের সামনে যথেষ্টই আত্মবিশ্বাসহীন দেখাচ্ছিল বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে। হার্দিক পাণ্ড্যর বলে ক্লিন বোল্ড হয়ে ২৪ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন বাবর। ৪৩ রানে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে পাক শিবির। ১১ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয়।

পরে ফের খেলা শুরু হতে না হতে ধাক্কা খান বাবর আজমরা। শার্দুল ঠাকুরের বলে মাত্র ২ রান করে ফিরে যান মহম্মদ রিজওয়ান। ২০তম ওভারে বল করতে এসে ফখর জামানের (২২) উইকেট ছিটকে দেন কুলদীপ যাদব। কিছুটা লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন সলমান আঘা (২৩)। তাঁকেও সাজঘরে ফেরত পাঠান কুলদীপ। ১০০ রানের গণ্ডি টপকানোর আগে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান। বল হাতে এর পরে কার্যত পাক ব্যাটারদের তুর্কি নাচন নাচান কুলদীপ। পাক সহ অধিনায়ক শাদাব খান (৬), ইফতিখার আমেদ (২৩) ও ফাহিম আশরাফকে (৪) পর পর ফিরিয়ে দিয়ে পাকিস্তানের কফিনে একের পর এক পেষরেক পুঁততে থাকেন। আহত থাকার কারণে ব্যাট করতে পারেননি নাসিম শাহ ও হ্যারিস রউফ। শেষ পর্যন্ত ৩২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যান বাবররা। ৮ ওভার বল করে মাত্র ২৫ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ।

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ