মহানায়ক হতে পারলেন না দুনিত, লঙ্কা বধ করে ফাইনালে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো:  ব্যর্থ গেল দুনিত ওয়ালালাগে আর ধনঞ্জয় ডি’সিলভার বুক অনবদ্য লড়াই। টেল এন্ডারদের অসহায় আত্মসমর্পণের ফলে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে জয় অধরা রইল দাসুন শানাকার দলের। ৪১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

মঙ্গলবার প্রেমদাসা স্টেডিয়ামে দুনিত ওয়ালালাগে আর চারিথ আসালঙ্কার স্পিনের চক্রব্যুহের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিলেন বিরাট কোহলি-হার্দিক পাণ্ড্যরা। ৪৯.১ ওভারে ২১৩ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে জয়ের জন্য শ্রীলঙ্কার কাছে লক্ষ্য ছিল ২১৪ রান। কিন্তু শুরুতেই ধাক্কা খায় লঙ্কা শিবির। তৃতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে (৬) ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের  পাল্টা আক্রমণের চালিয়ে খেলার চেষ্টা করেন কুশল মেন্ডিজ। শুরুতেই অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে বুমরার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার অন্যতম ভরসা। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে মহম্মদ সিরাজের বলে ফিরে যান দিমুথ করুণারত্নে (২)। এর পরে সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কা জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান। দেখেশুনেই খেলছিলেন দুজনে। ৬২ বলে দুজনে ৪৩ রান যোগ করেন। কুলদীপ যাদবের প্রলোভনে পা দিয়ে স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করে যান সাদিরা। আর সেই সুযোগ মিস করেননি উইকেটের পিছনে থাকা কে এল রাহুল। স্ট্যাম্পিং করে ফিরিয়ে দেন সাদিরাকে (১৭)। খানিকবাদে কুলদীপের বলে ঠিমতো ব্যাট চালাতে না পেরে ফিরে যান আসালঙ্কাও (২২)। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ধনঞ্জয় ডি’সিলভা ও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দেখেশুনেই খেলতে থাকেন দুজনে। কিন্তু ২৬ তম ওভারে বল করতে এসে শানাকাকে (৯) সাজঘরের পথ দেখান রবীন্দ্র জাদেজা। স্লিপে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা  দুর্দান্ত ক্যাচে ফেরান প্রতিপক্ষ অধিনায়ককে। ২৫.২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের শাসন করতে থাকেন ধনঞ্জয় ডি’সিলভা ও বল হাতে ভারতীয় তাবড় ব্যাটারদের তুর্কি নাচন নাচানো দুনিত ওয়ালালাগে। জুটি বেঁধে ৭৪ বলে ৬৭ রান করে রোহিত শর্মাদের কালঘাম ছুটিয়ে দিয়েছিওলেন দুজনে। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ধনঞ্জয়কে (৪১) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। তখনও ক্রিজে ছিলেন দুনিত। একদিক আগলে রেখে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাহিশ তিকশানা, কসুর রাজিথা আর মাথিশা পাথিরানারা দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাট করে গেলেন। এক রানে তিন উইকেট খুঁইয়ে নিশ্চিত হার বরণ করে নিল দাসুন শানাকার দল। দুনিত অপরাজিত রইলেন ৪২ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব এদিনও ভেল্কি দেখিয়ে ৪৩ রানে চার উইকেট নিয়ে জয়ের নায়ক হয়ে গেলেন।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক