দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হকির ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের এশিয়ান গেমসে সেমিফাইনালে হারার স্মৃতি ফিরতে দিল না ভারতীয় পুরুষ হকি দল। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। সেই সঙ্গে পদক জয় নিশ্চিত করলেন। এদিন দলের হয়ে গোল করেছেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত।

গত চার বার এশিয়ান গেমসের পদকজয়ী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নেন হরমনপ্রীতরা। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ডি বক্সে ভারতের আক্রমণের ঢেউ সামলাতে দিশেহারা হয়ে যান দক্ষিণ কোরিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়রা। পাঁচ মিনিটেই প্রথম গোল তুলে নেয় ভারত। দক্ষিণ কোরিয়ার জালে বল গলিয়ে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিংহ। ১১ মিনিটে দক্ষিণ কোরিয়ার বক্সে বল পেয়ে মনদীপ সিংহের উদ্দেশে বল বাড়ান গুরুজন্ত। দক্ষিণ কোরিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে সেটি গোলে ঢুকে যায়। প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে দক্ষিণ কোরিয়ার বক্সে বল পাওয়ার পর গুরজন্তকে পাস বাড়ান বিবেক। তাঁর শট প্রতিহত করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। ফিরতি বলে হরমনপ্রীত সিংহ সতীর্থ ললিতকে পাস দেন। ঠান্ডা মাথায় গোল করেন ললিত।

প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় কোয়ার্টারে কার্যত খেই হারিয়ে ফেলে। হরমনপ্রীতরা জঘন্য খেলতে থাকেন। আর ভারতের সেই ছন্নছাড়া খেলার সুবাদে শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার জুং মানজায়ে। ২০ মিনিটের মাথায় আবার গোল করে ব্যবধান কমান তিনি।  ২৪ মিনিটে ভারতের একটি আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন অমিত রোহিদাস। তৃতীয় কোয়ার্টারে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক করেন জুং। ব্যবধান কমে দাঁড়ায় ৪-৩। গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কিন্তু লাভ হয়নি। ৫৪ মিনিটে ফের দক্ষিণ কোরিয়ার জালে বল ঢুকিয়ে ব্যবধান ৫-৩ করে ফাইনাল নিশ্চিত করেন অভিষেক।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড