ফের অশ্বিন-কুলদীপের দাপট, লাগাতার উইকেট পতন ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথম ইনিংসের পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসেও। লাগাতার উইকেট পতনের মুখে ইংল্যান্ড। এবারও অশ্বিন-কুলদীপদের সামনে বেসামাল ডাকেট, পোপ, ক্রলিরা।

এদিন প্রথমে ৪৭৭ রানে থামে রোহিত শর্মাদের ইনিংস। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। কোনও রান না করেই অশ্বিনের বলে আউট হয়ে যান জ্যাক ক্রলি। কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান বেন ডাকেটও। ২১ রানের মধ্যেই দুই উইকেট পড়ে যায়। এরপরে অবশ্য পোপও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। পোপকে সাজঘরে ফেরান অশ্বিন। তারপর জো রুট ও বেয়ারস্টো অবশ্য কিছুটা লড়াই চালানোর চেষ্টা করেন। তবে ইংল্যান্ডের ৯২ রানের মাথায় আউট হয়ে যান বেয়ারস্টো। ব্যক্তিগত ৩৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান তিনি। বেয়ারস্টো আউট হতেই ফের উইকেট পতন ইংল্যান্ড শিবিরে। ব্যক্তিগত দুই রানের মাথায় আউট হয়ে যান বেন স্টোকস। শেষ পর্যন্ত ১০৩ রানের মধ্যেই ইংল্যান্ডের পাঁচ উইকেটে পতন হয়। এই পাঁচ উইকেটের মধ্যে চার উইকেট নিয়েছেন অশ্বিন, এক উইকেট পেয়েছে কুলদীপ যাদব।

এর আগে ধর্মশালায় প্রথম ইনিংসে কুলদীপ যাদব ও অশ্বিনের দাপটে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট পতন হতে শুরু করে। ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এখনও ভারতের থেকে ১৫৬ রান পিছনে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড কী ঘুরে দাঁড়াতে পারবে। ভারতের বিরুদ্ধে বড়সড় লিগ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কি জো রুটরা, সেটাই এখন প্রশ্ন।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ