জোকারকে উত্যক্ত করলেই ঘাড়ধাক্কা: টেনিস অস্ট্রেলিয়ার প্রধান

দ্য হেরাল্ড সান-কে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জোকোভিচকে যে বা যারা উত্যক্ত করবে, সেন্টার কোর্ট থেকে তাদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এমনই কড়া বার্তা দিলেন টেনিস অস্ট্রেলিয়ার শীর্ষকর্তা ক্রেগ তিলে। দ্য হেরাল্ড সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেনিস কোর্টে মানুষ আসবে খেলা দেখার জন্য। করোনা টিকা না নেওয়া জোকোভিচকে গত অস্ট্রেলিয়া ওপেনে খেলতে দেওয়া হয়নি। তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা অতীত। সেই অতীতের প্রসঙ্গ তুলে এবার জোকোভিচকে কোনওভাবেই উত্যক্ত করা যাবে না। যে করবে বা যারা করবে, সেন্টার কোর্ট থেকে তাদের বের করে দেওয়া হবে। যারা সেন্টার কোর্টে জোকোভিচকে উত্যক্ত করার পরিকল্পনা নিয়ে মাঠে আসবেন, তাদের একটা কথা সাফ জানিয়ে দিতে চাই- টেনিস অস্ট্রেলিয়া চায় না সেই সব সমর্থকেরা মাঠে আসুক। মাঠের বাইরে থাকতে পারেন। বা বাড়িতে বসে খেলা দেখতে পারেন। কিন্তু সেন্টার কোর্টে বসে খেলা দেখার পরিবর্তে উত্যক্ত করা এটা মেনে নেওয়া হবে না।

কড়া হুঁশিয়ারির পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার টেনিস ভক্তদের প্রশংসাও করেছেন। ক্রেগ তিলে জানিয়েছেন, আমার দেশের টেনিস ভক্তরা অত্যন্ত শিক্ষিত। আমি তারা খেলোয়াড়দের সম্মান দিতে জানে। আমি বিশ্বাস করি, খেলোয়াড়মোদি দর্শকেরা সেই ঐতিহ্য বজায় রাখবেন। মেলবোর্নে জোকোভিচ যে সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছিল, আশা রাখি অ্যাডিলেডে সেই সুন্দর অভিজ্ঞতা সে সঞ্চয় করবে।

জোকোভিচ বুধবার একটি প্র্যাক্টিশ ম্যাচ খেলেছেন। 

আরও পড়ুন ভ্যাকসিন না নেওয়ার ‘শাস্তি’, জোকারের আমেরিকায় প্রবেশ নিষেধ

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের