বিশ্ব চ্যাম্পিয়ানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। লক্ষ্য ছিল,  শেষ ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ানদের হোয়াইট ওয়াশ করা। মঙ্গলবার সেই লক্ষ্যও পূরণ করল সাকিব আল হাসানরা। ইংল্যান্ডকে রানে হারিয়ে ৩-০-তে জিতে নিল টি টুয়েন্টি সিরিজ।  

টসে জিতে এদিন বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুটা ভালই করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন দুজনে। রনিকে (২২ বলে ২৪) ফিরিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন আদিল রশিদ। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে জোফ্রা আর্চার, আদিল রশিদদের বোলিং তোপ সামলান লিটন ও নাজমুল হাসান শান্ত। নয় ইনিংস বাদে অর্ধশতরান পান লিটন। দ্বিতীয় উইকেটে ৮৪ রান ওঠার পরে ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউট হয়ে ৭৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ১৫ ওভারশেষেও বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। কিন্তু শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৭ রান। ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন শান্ত। আর ছয় বলে ৪ রান করে অপরাজিত থেকে যান সাকিব আল হাসান।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিরিজ খোয়ানো ইংল্যান্ড। ইনিংসের তিন বলের মাথায় তানভীরের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ফিল সল্ট। দলকে বিপদ থেকে টেনে তুলতে পরিত্রাতা হয়ে দাঁড়ান ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার। মেহেদী হাসানের বলে সিঙ্গল নিয়ে ৪৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন মালান। আর তার পরেই মোস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরের বলেই রান নিতে গিয়ে মেহেদী হাসানের দুর্দান্ত থ্রো-তে আউট হয়ে যান বাটলার (৩১ বলে ৪০ রান)। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। বেন ডাকেট (১১) ও মঈন আলি (৯), সাম কুরান (৪) দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। শেষ ম্যাচে ১৬ রানে হারের স্বাদ পেতে হয় জস বাটলারদের।

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে