জয়ের পরেও দীর্ঘশ্বাস সঙ্গী ডর্টমুন্ডের, হেরেও সেমিফাইনালে বার্সা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বারংবারের চেষ্টা। তবুও মেটেনি গোল ব্যবধান। এক পক্ষ ৩ টি গোল করলেও অপরপক্ষ ১টির বেশি এগোতে পারেনি। ফলে শেষ হাসি হাসল ডর্টমুন্ড। হারালো বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সা। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে হারল ৩-১ গোলে।

দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিল স্প্যানিশ ক্লাবটি। তাতেও হয়েছিল রেকর্ড। এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জিতেছিল বার্সা। তারপর আর কিছু নেই। এবছরের সেমিফাইনালে ওঠা দীর্ঘ ছয় বছর পর।

গত সপ্তাহে প্রথম লেগে বড় ব্যবধানে জিতে শেষ চারে এক পা রেখেছে বার্সেলোনা। খুব স্বাভাবিকভাবেই পরবর্তী পথ তো আর মসৃণ থাকবে না। সিগনাল এদুনা পার্কে হানসি ফ্লিকের দলকে বড় ঝড়ই সামাল দিতে হয়েচিল। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে।  আর সেটাকেই কাজে লাগায় ডর্টমুন্ড। তাদের পক্ষ থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি।

তখনও বার্সেলোনার স্কোরলাইন দুই লেগ মিলিয়ে ৪-১। ফলে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হয়নি তাদের। কিন্তু আক্রমণ এল তারপরেই। একের পর এক আক্রমণে বার্সা রক্ষণকে কার্যত ভেঙে দেয় ডর্টমুন্ড।

ওই সময়ের মধ্যে নিজেরা মাত্র একটি শট নিতে পারলেও ডর্টমুন্ডের লক্ষ্যে শটই মোকাবেলা করতে হয়েছে ৭টি। ২০২৪-২৫ মরসুমে কোনও প্রতিযোগিতার কোনও ম্যাচে বার্সেলোনা প্রথমার্ধে এত খারাপ খেলেনি।

বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে ডর্টমুন্ড। ফলে বার্সা হয় আরও বেশি কোণঠাসা। ৪৯তম রামি বেনসেবাইনির হেড পাস থেকে হেডে বল জালে জড়ান গিরাসি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন কমে আসে ৪-২।

৫৩ মিনিটে একটি গোল পেয়ে ফর্মে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। ফারমিন লোপেজের বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন প্রথমার্ধে বার্সাকে সবচেয়ে বেশি ভোগানো ডিফেন্ডার রামি। ম্যাচের ৭৫তম মিনিটে ডর্টমুন্ডকে আরেকটি গোল এনে দেন গিরাসি। রোনাল্দ আরাউহো বল গিরাসির পায়ে তুলে দিলে সহজেই জালে জড়িয়ে দেন গিনির এই স্ট্রাইকার। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি গিরাসির ১৩তম গোল।

স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এনে সমতার জন্য মরিয়া চেষ্টা ছিল ডর্টমুন্ডের। কিন্তু তা হয়নি। ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোরলাইনে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে।

বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচের পর হারের মুখ দেখলেও মাঠ ছেড়েছে হাসিমুখেই। ২০১৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলবে দলটি। সেমিফাইনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলানের মধ্যে যে জয়ী হবে, সেই দল।

ম্যাচের ফলাফল:
ডর্টমুন্ড: ৩
বার্সেলোনা: 1

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের