ITALIA COPA CUP-জুভেন্টাসের বিরুদ্ধে লাল কার্ড লুকাকু সহ দুইজনের

Share:

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবার তুরিনে পরস্পরের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও ইন্টার মিলান। ম্যাচের ফল ১-১। ৮৩ মিনিটে কুয়াদ্রাদোর গোল করে এগিয়ে দেন জুভেন্টাসকে। অবশ্য তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। এরপরই পেনাল্টি থেকে ইন্টার মিলানকে গোল করে সমতায় ফেরান বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। এত অবধি সব ঠিকই ছিল। তারপরই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলেন দুই দলের খেলোয়াড়রা। এবং তার জেরেই লাল কার্ড দেখলেন তিন জন।

ঘটনার সূত্রপাত হয় যখন ইন্টার মিলানের হয়ে পেনাল্টিতে গোল করে লুকাকু স্টেডিয়ামের দিকে সেলিব্রেশন করেন মুখ বন্ধের ইঙ্গিত দিয়ে। ইন্টার মিলানদের সমর্থকদের দিকেই তাঁর এহেন সেলিব্রেশন ছিল বলে মত মিলান সমর্থকদের। কিন্তু কেন বেলজিয়াম স্ট্রাইকারের এইরকম সেলিব্রেশন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মাঠে নামার আগে নাকি ইন্টার মিলানের সমর্থকরা গ্যালারি থেকে লুকাকুর উদ্দেশে বর্ণবৈষ্যমবাদী কটূক্তি করেন, যা মন থেকে মেনে নিতে পারেননি এই কৃষ্ণাঙ্গ ফুটবলারটি। তাই গোল করে তিনি এমন ভঙ্গিতে সেলিব্রেশন করতে থাকেন।

আরও জানতে পড়ুন:  সুধাশরন-এর প্রশংসায় হার্দিকhttps://www.live.eimuhurte.com/sports/hardik-hope-sudhasharon/

লুকাকুর এই আচরণ অপছন্দ হয় রেফারির। তিনি ভাবলেন লুকাকুর এই ধরণের সেলিব্রেশন আসলে ইন্টার সমর্থকদের প্রতি অসভ্য আচরণ করা। তাই তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড (তারপর লাল কার্ড) দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। তবে এই ঘটনা এখানেই থেমে থাকেনি।

লুকাকুকে লাল কার্ড দেখানোর পর পরই ইন্টার মিলানের গোলরক্ষক হান্দোনোভিচ ও জুভেন্টাসের উইঙ্গার কুয়াদ্রাদোর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। তার ফলেই রেফারি দুইজনকেই লাল কার্ড দেখাতে বাধ্য হন। এই ঘটনার পরই ভিডিও রিল্পেতে দেখা যায়, কুয়াদ্রাদোই প্রথম মুখে ঘুষি মারেন হান্দোনোভিচের। জঘন্যতম এই ঘটনার জন্য হয়তো কুয়াদ্রাদোকে কড়া শাস্তিও পেতে হতে পারে।

লুকাকুর লাল কার্ড দেখা প্রসঙ্গে ইন্টার মিলানের কোচ বলেন, লুকাকুর এই সেলিব্রেশন ধরনকে ভুল বুঝে ওঁকে লাল কার্ড দেখানো হয়েছে। আমার দলের খেলোয়াড়ারা এই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে। আমি ওঁদের খেলায় খুশি।

অবশ্য মাঠের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি জুভেন্টাস কোচ। তিনি বলেন, আমি গোটা ঘটনার সময় মাঠে ছিলাম না। যেহেতু গোটা ঘটনাটা ম্যাচ শেষ হওয়ার পর হয়েছে তাই আমি রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে এসেছিলাম।

ইতালিয়া কাপের দুই দলের খেলাকে ঘিরে এই ঘটনা সামনে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন অনেক ফুটবলপ্রেমীই। তাঁদের মতে, ফুটবল মাঠে বর্ণবৈষম্যের স্বীকারের ঘটনা নতুন কিছু নয়। তবে কেন বার বার এই ধরণের ঘটনা ঘটবে। অবিলম্বে ফিফার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। না হলে তা কোনওদিন বন্ধ হবে না।  

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের