কুম্বলের জায়গায় পঞ্জাব কিংসের দায়িত্বে বিশ্বকাপ জয়ী কোচ

ট্রেভর বেইলিসের অভিজ্ঞতা দলকে সাফল্য এনে দিতে সাহায্য করবে বলে আশাবাদী পঞ্জাব কিংসের কর্মকর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: তাঁর কোচিংয়েই ২০১৯ সালে ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড (England)। এমনকী ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে (IPL) চ্যাম্পিয়ান কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। সেই ট্রেভর বেইলিস-কেই 9Trevor Bayliss) শুক্রবার পরবর্তী মরসুমের কোচ হিসেবে নিযুক্ত করলেন পঞ্জাব কিংসের (Punjab Kings) কর্মকর্তারা। তিনি কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলের (Anil Kumble) স্থলাভিষিক্ত হলেন।

গত বছর আইপিএলে পঞ্জাব কিংসের হেড কোচ ছিলেন অনিল কুম্বলে। কিন্তু দলকে সাফল্য দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ষষ্ঠস্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালদের। আইপিএল শেষ হওয়ার কয়েক মাস বাদেই কুম্বলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেন পঞ্জাব কিংসের কর্তারা। তার পর থেকেই জল্পনা চলছিল ময়াঙ্কদের হেড কোচ কে হতে পারেন তা নিয়ে। এদিন সেই জল্পনার অবসান ঘটিয়েছেন দলের কর্তারা।

৫৯ বছর বয়সী অজি কোচ ট্রেভর বেইলিসকেই কুম্বলের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ের সঙ্গে বেশ কয়েক বছর জড়িত ছিলেন তিনি। কেকেআরের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের হয়েও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পরেই বেইলিসকে কোচ হিসেবে বেছে নিয়েছিল দক্ষিণের দলটি। ২০২০ ও ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন। এদিন পঞ্জাব কিংসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরে এক বিবৃতিতে বিশ্বকাপ জয়ী কোচ বলেছেন, ‘পঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত। দলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করার চেষ্টা করব।’

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা