‘মেলেনি খাবার, খোয়া গিয়েছে লাগেজ’, বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ দীপক চাহারের

এক বিবৃতি দিয়ে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছে অভিযুক্ত বিমান সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিউজিল্যান্ড থেকে সোজা উড়ে গিয়ে ঢাকায় দলের সঙ্গে যোগ দিতে বিমান সংস্থার কর্মীদের অমানবিক আচরণের শিকার হলেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার। দীর্ঘ যাত্রায় বিমানে কোনও খাবার দেওয়া হয়নি। এমনকী ঢাকায় পৌঁছনোর পরে ২৪ ঘন্টা কেটে গেলেও ব্যাগপত্র পৌঁছয়নি। আর ঢাকায় পৌঁছেই মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার। আর ওই টুইটের পরেই মুখরক্ষায় এক বিবৃতি দিয়ে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছে অভিযুক্ত বিমান সংস্থাটি।

তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলতে গত বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে দলের সঙ্গে যাননি শিখর ধাওয়ান-দীপক চাহাররা। নিউজিল্যান্ড সফর শেষ করে ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তাঁরা। ক্রাইস্টচার্চ থেকে কুয়ালালামপুর হয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান ধরেছিলেন ঢাকায় যাওয়ার জন্য। কিন্তু ওই যাত্রা যে আতঙ্কের যাত্রা হয়ে দাঁড়াবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তাঁরা।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার বিমান যাত্রার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে টুইটে লিখেছেন, ‘মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান যাত্রার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। প্রথমত আমাদের না জানিয়েই বিমান বদলে দেওয়া হয়েছিল। বিজনেস ক্লাসে কোনও খাবার দেওয়া হয়নি। এমনকী ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও লাগেজ পাইনি। ওই লাগেজের জন্য অপেক্ষা করে আছি। অথচ ভাবুন, আগামিকাল রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলতে নামছি।’ বিমান যাত্রা নিয়ে অভিজ্ঞতা কিংবা অভিজ্ঞতা জানানোর জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে যে লিঙ্ক পাঠানো হয়েছিল, সেই লিঙ্কও খুলছে না বলে অভিযোগ করেছেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার।

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর