রনজিতে ব্যবহৃত পিচেই হবে খেলা, দুশ্চিন্তায় ইংল্যান্ড শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট। তার আগে পিচ নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের এক খেলোয়াড় জনি বেয়ারস্টোর অভিযোগ, রনজিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হবে তাঁদের।

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টটি ইংল্যান্ডের খেলোয়াড় জনি বেয়ারস্টোর কাছে খুবই উল্লেখযোগ্য। কারণ, ধর্মশালায় নিজের শততম টেস্টটি খেলতে নামছেন বেয়ারস্টো। সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের এই খে্লোয়াড় জানান, ফেব্রুয়ারিতে রনজি ট্রফির ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই খেলা হবে। এখন দেখা যাক কেমন আচরণ করে। পাশাপাশি আউটফিল্ড নিয়ে বেয়ারস্টো জানান, আউট ফিল্ড ভালো রাখতে মাঠ কর্মীরা খুব পরিশ্রম করেছেন। এটা বিশ্বের অন্যতম সুন্দর মাঠ। উল্লেখ্য, গত কয়েকদিন অমৌসুমি বৃষ্টিপাতের কারণে পিচ কিউরেটর পিচে কাজ করার বেশি সুযোগ পাননি।

গত কয়েকদিন ধর্মশালায় মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশ রয়েছে ধর্মশালায়। টেস্ট চলাকালীন বৃষ্টিপাত ও বরফ পড়ারও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পিচের অবস্থা কেমন থাকবে, তা নিয়ে ধন্দে রয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জানা যাচ্ছে, পিচের অবস্থা যা তাতে ধর্মশালার পিচে স্পিনাররাই দাপট দেখাবে। ফাস্ট বোলাররা তেমন দাপট দেখাতে পারবে না। সেক্ষেত্রে জো রুট, বেয়ারস্টোদের কাজ যে সহজ হবে না, সেকথা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, নিজের শততম ম্যাচ খেলতে নামার আগে পরিচিত ছন্দে নেই জনি বেয়ারস্টো। ভারতের বিরুদ্ধে চারটি টেস্টে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। নিজের শততম ম্যাচটি কি স্মরণীয় করে রাখতে পারবেন বেয়ারস্টো, এখন সেটাই দেখার।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ