আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরের শুরুতেই হবে কলকাতার ডার্বি

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের শুরুতে হতে চলেছে কলকাতা ডার্বি। মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। আগামী ৯ জানুয়ারি সুপার কাপে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বী দল।শুধু সুপার কাপেই নয়, আইএসএলের দুই পর্বেও ইস্টবেঙ্গল-মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা।

সোমবার সুপার কাপের সূচি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে রয়েছে। আগামী ৯ জানুয়ারি প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান।যদিও এআইআইএফএফের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও সূচি ঘোষণা করা হয়নি।

সুপার কাপে মোট ১২টি দল খেলবে।সুপার লিগে আই লিগের পাঁচটি দল খেলবে। ৯ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।ভুবনেশ্বরে হবে পুরো প্রতিযোগিতা। এবারে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ।আই লিগে যে চারটি দল খেলবে, সেগুলি হল গোকুলম কেরল, শ্রীনিধি ডেকন, শিলং লাজং, ইন্টার কাশী ও রাজস্থান ইউনাইটেড।

সুপার কাপ ছাড়া আইএসএলের দুটি পর্বে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান।তবে প্রথম পর্বের ডার্বি ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছে। কবে সেই ম্যাচ হবে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে দ্বিতীয় পর্বেও ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পরের মুখোমুখি হওয়ার কথা।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ