টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত, জানুন অস্ট্রেলিয়ার থেকে কতটা এগিয়ে ‘টিম ইন্ডিয়া’

Share:

নিজস্ব প্রতিনিধি : লজ্জার হারে টেস্ট বিশ্বকাপে পিছিয়ে পড়েছিল ভারত। নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল রোহিত শর্মারা। শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।তবে পারথে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই পয়েন্ট তালিকায় আবার সকলের উপরে উঠে এল ভারত। আর চাপে পড়ল অস্ট্রেলিয়া। শীর্ষ স্থান থেকে সোজা নেমে গেল দ্বিতীয় স্থানে। ১৫টি টেস্টের মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তদের পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। আগের দু’বারই ফাইনাল খেলেছে ভারত। এবারও সেই সুযোগ রয়েছে তাদের।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার কাছাকাছি এসেছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

বর্ডার গাভাস্কারের ট্রফির এখনও চারটি টেস্ট বাকি। যে দল সিরিজ জিতবে তাদের টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে ভারত। প্রস্তুতিও নিচ্ছে সেইমত।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর