আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমদাবাদ টেস্ট ড্র, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় রোহিত-বিরাটদের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: নিস্ফলাই রইল ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। চা বিরতির সামান্য পরেই দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথ আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করে দেন। আমদাবাদ টেস্ট ড্র হলেও ২-১ ব্যবধানে জিতে বর্ডার-গাভাসকার ট্রফি দখলে রাখল রোহিত শর্মারা।

প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৯১ রানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। রবিবার চতুর্থ দিনের শেষ বেলায় ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে তিন রান সংগ্রহ করেছিল সফরকারী দল। ৮৮ রানে পিছিয়ে থেকে সোমবার ব্যাট করতে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ও ম্যাথু কুনেম্যান। দ্রুতই নৈশ প্রহরী কুনেম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ বলে ৬ রান করে ফেরেন অজি বোলার। ফলে আশায় বুক বেঁধেছিলেন রোহিতরা।

কিন্তু তার পরেই দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিদের বোলিং আক্রমণকে নির্বিষ করে দেন ট্র্যাভিস হেড ও মার্নুস লাবুশানে। দুজনে জুটি বেঁধে ১৩৯ রান সংগ্রহ করেন। ধীরে-ধীরে শতরানের দিকে এগোচ্ছিলেন হেড। কিন্তু মধ্যাহ্ন বিরতির পরে তাঁকে (৯০) ফিরিয়ে দেন অক্ষর পটেল। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে খেলতে থাকেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও লাবুশানে। দুজনেই ক্রিজ আঁকড়ে থাকেন। চা বিরতির সময়ে অজিদের সংগ্রহ ছিল ১৫৮ রান। ম্যাচ যে নিস্ফলা হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই চা বিরতির পরেই ম্যাচে ইতি টানতে রাজি হনন দুই দলের অধিনায়ক। ম্যাচ শেষের সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল দুই উইকেটে ১৭৫। লাবুশানে ৬৩ রানে এবং অজি অধিনায়ক স্মিথ ১০ রানে অপরাজিত থেকে যান।   

Published by:

Share Link:

More Releted News:

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ