নিলামে ৪০ কোটি ৯৫ লাখ টাকা খরচ করে ৭ খেলোয়াড় কিনল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি, জেদ্দা: মরু দেশের মাটিতে শেষ হল আগামী বছরের আইপিএলের জন্য খেলোয়াড় নিলাম। প্রথম দিন বিভিন্ন বিভাগে ৮৪ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়েছিল। তার মধ্যে বিক্রি হয়েছেন ৭০ জন। ওই বিক্রি হওয়া খেলোয়াড়দের মধ্যে বিদেশি ক্রিকেটার ২৪ জন। অবিক্রিত থাকা খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার, পীযূষ চাওলা। প্রথম দিন নিলাম থেকে সাত জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

রবিবার ৫১ কোটি টাকা পকেটে নিয়ে এদিন নিলামের আসরে হাজির হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জয় মেহতা, সিইও বেঙ্কি মাইশোররা। আর নিলামের শুরুতেই দলের পুরনো খেলোয়াড় বেঙ্কটেশ আয়ারকে কিনতে গিয়ে প্রায় অর্ধেক টাকা খরচ করে ফেলেন তাঁরা। বেঙ্কটেশকে কিনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে কেকেআর। পুরনো ক্রিকেটারের পিছনেই প্রায় অর্ধেক টাকা শেষ করে ফেলে তারা। এর পরে উইকেটরক্ষকের সমস্যা মেটাতে প্রোটিয়ান কুইন্টন ডি’কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কিনে নেয়। কিনল কেকেআর। উইকেটরক্ষকের সমস্যা মিটল তাদের। মিডল অর্ডারের সমস্যা মেটাতে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে কিনতে খরচ করে ২ কোটি টাকা। তিন জন ক্রিকেটারের পিছনে ২৯ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করার পরে খানিকটা চাপে পড়ে যান নাইট রাইডার্সরা। ফলে বাকি খেলোয়াড়দের পিছনে টাকার থলি নিয়ে দৌড়নোর ঝুঁকি নেননি জয় মেহতারা। ইংলিশ ব্যাটার ফিল সল্টের পিছনে দৌড়েও মাঝপথে ক্ষান্ত দেন।

গত বার কলকাতায় খেলা অঙ্গকৃশ রঘুবংশীকে ৩ কোটি টাকায় দলে ধরে রাখার পাশাপাশি । গত বারের আরও এক ক্রিকেটার বৈভব অরোরাকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নেয় শাহরুখ খানের দল। বোলিং বিভাগকে শক্তিশালী করতে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার আনরিখ নোখিয়াকে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে। নিলামের শেষ লগ্নে প্রতিভাবান স্পিনার মায়াঙ্ক মারকান্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। প্রথম দিনে ৪০ কোটি ৯৫ লাখ টাকা খরচ করেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর