টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটেও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে মধুর প্রতিশোধ। গতবার হায়দরাবাদের কাছে হেরে আইএসএলের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। আর সোমবার রাতে এক রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে সেই হায়দরাবাদকে হারিয়ে ৪-৩ গোলে ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুণের ছেলেরা। টাইব্রকারে মোহনবাগানের হয়ে গোল করেন পেত্রাতোস,গালেগো, মনবীড় সিং ও প্রীতম কোটাল। মিস করেন ব্রেন্ডন হ্যামিল। হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর ও রেগান সিং। জেভিয়ার সিভেরির শট প্রতিহত করেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। বাইরে শট মারেন ওগবেচে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন নৈশালোকের ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য নিয়ে খেলেছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। বুমোস, পেত্রোতাস, মনবীর সিংরা একের পর এক আক্রমণ শানাতে থাকেন। কিন্তু হায়দরাবাদের জমাট রক্ষণকে ভাঙ্গা সম্ভব হয়নি। ম্যাচের ২২ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথমে কিছুটা দিশেহারা হয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে হায়দরাবাদ। শুরু হয় দু’দলের মাঝ মাঠের লড়াই। প্রথমার্ধে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে জেতার জন্য ঝাঁপায় দুই দলই। ৫৭ মিনিটে বুমোসের শট রুখে দেন হায়দরাবাদ গোলরক্ষক গুরুমিত সিং। ওগেবোচোকে যেমন বোতলবন্দি করে রেখেছিলেন বাগানের রক্ষণভাগের খেলোয়াড়রা, তেমনই বুমোসকেও বেশি নড়াচড়া করতে দেননি হায়দাবাদের ডিফেন্ডাররা। ফলে ৭৩ মিনিটে দলের তারকা ও সফল ফুটবলারকে তুলে নেন বাগান কোচ ফেরান্দো। তাতে সবুজ মেরুণের খেলার গতি শ্লথ হয়ে পড়ে। ৮২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ মিস করেন স্লাভকো। হায়দরাবাদও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় দ্বিতীয়ার্ধ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু বাগান কিংবা হায়দরাবাদ-কেউই আগ্রাসী ভূমিকায় ঝাঁপায়নি। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে সবুজ মেরুণের ছেলেরা। আগামী শনিবার ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে জুয়ান ফেরান্দোর ছেলেরা।

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী