ললাট লিখন! লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার এখন ফ্রাইড চিকেন বিক্রেতা

ফ্রাইড চিকেন বেচে দিন গুজরান করছেন লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার জেরোম সিনক্লেয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন : কিংবদন্তী সঙ্গীতশিল্পী মান্না দে’র একটি গানের কথা ছিল, ‘ললাট লিখন লেখেন বিধাতা, নাম কিনেছেন ভাগ্যদাতা।’ ললাট লিখনেই আজ ফ্রাইড চিকেন বেচে দিন গুজরান করছেন লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার জেরোম সিনক্লেয়ার। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলা ২৬ বছর বয়সী ফুটবলারের অবশ্য তার জন্য কোনও লজ্জা নেই। বরং বার্মিংহামে রাস্তার পাশে ফ্রাইড চিকেনের দোকান খুলে অনেকটাই গর্বিত।

অথচ এমনটা হওয়ার কথাই ছিল না। শৈশবে ফুটবলের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন সিনক্লেয়ার। তাঁর পছন্দের ক্লাব ছিল আর্সেনাল। আর আদর্শ ছিলেন ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি। আট বছর বয়সে বার্মিংহামের ওয়েস্ট ব্রমউইচ ক্লাবে হাতেখড়ি তাঁর। যখন বয়স মাত্র ১৪ তখন ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের যুব দল থেকে ১৪ বছর বয়সে সিনক্লেয়ারকে দলে নিয়েছিল লিভারপুল। ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিংও তখন লিভারপুলের একাডেমিতে। লিভারপুলের ত‍ৎকালীন ম্যানেজার কাম কোচ তাঁর মধ্যে স্ফুলিঙ্গ দেখেছিলেন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর মাত্র ১৬ বছর ৬ দিন বয়সে লিভারপুলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন। যে ক্লাবে হাতেখড়ি সেই ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে  ইতিহাস গড়ে ড্রেসিংরুমে ফেরার পর সিনক্লেয়ারকে সতীর্থরা পিঠ চাপড়ে দিয়েছিলেন। লিগ কাপে সেই ম্যাচ খেলে ফেরার পর সিনক্লেয়ার বলেছিলেন, ‘স্বপ্ন পূরণ হয়েছে।’

যদিও তার পরের ইতিহাস খুব একটা সুখকর নয়। মাত্র পাঁচ ম্যাচ খেলার পরে ২০১৬ সালে লিভারপুল ছেড়ে দিয়েছিল তাঁকে। অলরেডদের ছেড়ে ওয়াটফোর্ডে যোগ দেন সিনক্লেয়ার।  ২০২১ সালে ওয়াটফোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন হয়ে পড়েন সিনক্লেয়ার। গত বছর অক্সফোর্ড ইউনাইটেডে ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু স্থায়ী চুক্তি করতে রাজি হয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ। ফলে জন্মভিটে বার্মিংহামে ফিরে ডাডলি সড়কে মরলি’র ফ্রাইড চিকেনের একটি শাখা খুলে সংসার নির্বাহ করছেন। টুইটারে প্রাক্তন লিভারপুল ফুটবলের অনুসারীসংখ্যা ৭২ হাজার।  ইনস্টাগ্রামে প্রায় ৬৬ হাজার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন  সিনক্লেয়ার। ফুটবল থেকে অনেক দূরে সরে এসেছেন। আর কখনও তাঁকে বল পায়ে মাঠ দাপাতে দেখা যাবে কিনা, সেই উত্তরও কালের গর্ভে।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ