চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আনোয়ারকে পেয়েও পেল না ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি:  আর কিছুক্ষণ পর থেকেই যেমন আইএসএল শুরু হবে তেমনই খেলার বাইরেও আনোয়ারকে নিয়ে ঘটে চলেছে নানা ঘটনা। এবারে আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির যৌথ আবেদনে আজ দিল্লি হাইকোর্টে ছিল শুনানি। আর শুনানির রায়ও শোনাল আদালত। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে যে চার মাসের জন্য নির্বাসিত করেছিল, সেই নির্বাসন খারিজ করল আদালত। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য আনোয়ারকে যে এনওসি দিয়েছিল পিএসসি সেই এনওসি-ও খারিজ করে আদালত।

আনোরকে নিয়ে জটের পর জট। মোহনবাগানের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করে লাল-হলুদ শিবিরে যান আনোয়ার। এই বিষয় পিএসসি পর্যন্ত গড়ালে কমিটি আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করে। সেই সঙ্গে আনোয়ারকে, দিল্লি এফসিকে ও ইস্টবেঙ্গলকে ১২.৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে। এইবারে এই বিষয়টি বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে ওঠে। বিচারপতি জানতে চান কোন কোন কারণের উপর ভিত্তি করে এই নির্বাসন দেওয়া হয় তা কি কোনো লিখিত আকারে জানানো হয়েছে? কিন্তু ফেডারেশনের আইনজীবি জানান এখনও লিখিত আকারে তা জানানো হয়নি। লিখিত আকারে কারণ জানানো ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যায় না তা আদালত জানিয়ে দেয়। তাই নির্বাসনের শাস্তি আদালত খারিজ করে।

এরপর মধ্যাহ্ণ ভোজের বিরতির পর আদালত আরও একটি রায় শোনায়। আনোয়ার এনওসি-র ভিত্তিতে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেন সেই এনওসিও বাতিল করে। অর্থাৎ আনোয়ার বর্তমানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল কোনও দলেরই খেলোয়াড় রইল না। আদালত পিএসসি-কে স্পষ্টভাবে জানিয়ে দেয় শনিবার নতুন করে আনোয়ারের আবেদন শুনে সিদ্ধান্ত নিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ