চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। তাতে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান। হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং এই ঘোষণা করেছেন। আসন্ন জুনিয়র জকি বিশ্বকাপে ভারতের অংশগ্রহণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। অবশেষে পাকিস্তানের ভারতে আসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নভেম্বরে ভারতে আসবে তাঁরা।

ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং তামিলনাড়ুর মাদুরাইতে টুর্নামেন্ট শুরু হলে চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে পুল বি’তে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি বছরের জুনিয়র হকি বিশ্বকাপ অত্যন্ত বিশেষ। এই প্রথম ২৪ দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র বিশ্বকাপ। শনিবার সুইৎজারল্যান্ডের লুসানে অবস্থিত আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের ঘোষণা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইএইচ (FIH) সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং এবং ডিজি আরকে শ্রীবাস্তব।

এক নজরে আসন্ন জুনিয়র হকি বিশ্বকাপের পুল

পুল এ: জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড

পুল বি: ভারত, পাকিস্তান, চিলি, সুইজারল্যান্ড

পুল সি: আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান, চিন

পুল ডি: স্পেন, বেলজিয়াম, মিশর, নামিবিয়া

পুল ই: নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া

পুল এফ: ফ্রান্স, অস্ট্রেলিয়া, কোরিয়া, বাংলাদেশ

বর্তমানে ভারতের সঙ্গে পাকিস্তানের যা সম্পর্ক তাতে এদেশে পাক খেলোয়াড়দের খেলতে আসা নিয়ে অনেক জল্পনা চলছিল। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর আগে এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিয়েছিল পাকিস্তান। ভারতে আয়োজিত হবে এবারের এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। তাই প্রথম থেকেই এই টুর্নামেন্টে খেলা নিয়ে দ্বিধায় ছিল ইসলামাবাদ। অবশেষে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় তাঁরা। নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতে খেলতে চায়নি ওমানও। তাই এই দুই দেশকে বাদ দিয়েই দিন কয়েক আগে ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ