ধাক্কা খেল বাংলাদেশ, করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

গতকালই ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন সাকিব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগেই টাইগার শিবিরে ধাক্কা। করোনায় আক্রান্ত হয়েছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপাতত ঢাকায় নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি। ফলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না। মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকি‍ৎসক মনজুর হোসেন। গতকালই ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন সাকিব। তার পরেই তাঁর নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষায় করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

দেশের হয়ে সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তাও গত বছরের ডিসেম্বরে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নিউজিল্যান্ড সফরে যাননি। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর যাওয়ার কথা ছিল না। কয়েক প্রস্থ নাটকের পরে শেষ পর্যন্ত সমালোচনার কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে যান। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন সাকিবের পরিবারে পারিবারিক বিপর্যয় নেমে আসে। দুই মেয়ে, শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফেরেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল দেশের সেরা অলরাউন্ডারের।

আগামী ১৫ মে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে। ঢাকার মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শ্রীডঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না সাকিব। কেননা করোনা বিধি অনুযায়ী, অন্তত পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। তবে দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামতে পারবেন কিনা, তা নির্ভর করছে পরবর্তী করোনা পরীক্ষার উপরে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী