আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক শিবিরে ফের ধাক্কা, বিশ্বকাপে অনিশ্চিত অন্যতম পেসার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পাক শিবিরে। কাঁধে চোটের কারণে আসন্ন বিশ্বকাপে দলের অন্যতম পেসার নাসিম শাহের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাথমিক স্ক্যান রিপোর্টের পরে চিকি‍ৎসকরা জানিয়েছেন, কাঁধের চোট থেকে সেরে উঠতে ২০ বছর বয়সী অলরাউন্ডারের বেশ কয়েক মাস লাগবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্বিতীয় মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবার এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান নাসিম। বাউন্ডারি ঠেকাতে গোয়ে ড্রাইভ দিয়েছিলেন তিনি। তখনই চোট পান। যন্ত্রণার কারণে মাঠ ছাড়েন তিনি। ভারতের বিরুদ্ধে ব্যাট করতেও নামতে পারেননি। চোটের কারণে এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় দলে ডেকে নেওয়া হয় জামান খানকে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাবর আজমের দল।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতার আগেই যাতে দলের অন্যতম পেসার সুস্থ হয়ে ওঠেন, সেই চেষ্টা চালিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু কাঁধের চোট এতটাই গুউতর যে বিশ্বকাপে সম্ভবত খেলতে পারছেন না নাসিম। শুধু তাই নয়, চোটমুক্ত হতে বেশ কয়েক মাস লাগবে বলে জানিয়ে দিয়েছেন চিকি‍ৎসকরা। ফলে আগামী বছর গোড়ার দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও পাকিস্তান সুপার লিগে খেলাও অনিশ্চিত হয়ে পড়তে পারে।  

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ