আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কিউই পেসার টিম সাউদির

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন নিউজিল্যান্ডের বোলিংয়ের অন্যতম স্তম্ভ টিম সাউদি। দীর্ঘ ১৮ বছর বাদে নিউজিল্যান্ডের জার্সি তুলে রাকতে চলেছেন কিউই দলের অন্যতম পেসার। চলতি মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইংলিশদের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাউদি।

২০০৮ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পা রেখেছিলেন টিম সাউদি। টেস্ট অভিষেক ঘটেছিল তাঁর। তার পরে দীর্ঘ ১৮ বছর ধরে নিউজিল্যান্ডের জার্সি গায়ে ২২ গজে বিপক্ষের ব্যাটারদের কাছে ‘ত্রাস’ হয়ে উঠেছিলেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ১০২টি টেস্ট খেলে ৩৮৫টি উইকেট নিয়েছেন সাউদি। ব্যাট হাতে করেছেন ২,১৮৫ রান। পাশাপাশি ১৬১টি একদিনের এবং ১২৬টি টি টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কিউই পেসার। একদিনের ক্রিকেটে শিকার করেছেন ২২১টি উইকেট। আর টি টোয়েন্টিতে ঝুলিতে পুরেছেন ১৬৪টি উইকেট। ব্যাট হাতে একদিনের ক্রিকেটে করেছেন ৭৪০ রান ও টি টোয়েন্টিতে করেছেন ৩০৩ রান।

শুক্রবার (১৫ নভেম্বর) টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সাউদি। খানিকটা বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘ছোট থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ছিল। বড় হয়েছি সেই স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের।’ যে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল, সেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে অবসর নেওয়ার প্রসঙ্গে সাউদি বলেছেন, ‘যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই খেলে টেস্ট থেকে বিদায় নেওয়া আমার কাছে গর্বের।’

Published by:

Share Link:

More Releted News:

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ