আরসিবির সঙ্গে ভালোবাসার সম্পর্কটা দুই তরফেরই: বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে একটানা খেলে যাচ্ছেন বিরাট কোহলি। সেই সালটা ছিল ২০০৮। ইতিমধ্যেই বিরাট আরসিবি-র হয়ে ২৩৪টা ম্যাচ খেলে ফেলেছেন। রান করেছেন ৭০৪৪, এবং অ্যাভারেজ হচ্ছে ৩৬.৫০। এবং ৫০টা হাফ সেঞ্চুরিও বিরাট করে ফেলেছেন এই দলের হয়েই।

রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে তাঁর যে কি সম্পর্ক সেটা ব্যক্ত করতে গিয়েই প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, আমার এবং দলের এই ভালোবাসার সম্পর্কটা প্রথম দিন থেকে। অর্থাৎ যেদিন থেকে আমি আরসিবির জার্সি গায়ে চড়িয়েছি। অবশ্য এটা সম্ভব হয়েছে দুই পক্ষের ইচ্ছার জন্যই। না হলে এই সম্পর্ক তৈরি হত না। এর জন্য আমি ধন্যবাদ জানাবো রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজম্যান্টকে।তাঁরাই আমাকে প্রথম দলে নিয়ে এই সম্পর্কটা তৈরির সুযোগ দিয়েছিলেন।

আরও জানতে পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য নাজম শেঠির

এরপর বিরাট আরও বলেন, আমি সত্যিই সৌভাগ্যবান যে এতদিন এই দলের জার্সি গায়ে চড়াতে পেরে। প্রতি বছর আইপিএল শুরু হওয়ার আগেই আমার মনে দারুণ একটা আনন্দ হয় এই কারণে যে, আবার আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে চড়িয়ে নতুনভাবে, নতুন স্বপ্ন নিয়ে আইপিএল-এ অভিযান শুরু করবো।

কোহলি এই দলের জার্সি গায়ে চড়িয়েই ১৪১ ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ৬৮টি ম্যাচে জয় পেয়েছেন। পরাজিত হয়েছেন ৭১টি ম্যাচে।

উল্লেখ্য, গত মরশুমে বেঙ্গালুরুর হয়ে সেইরকম চেনা ছন্দে ছিলেন না মিঃ কোহলি। তবে এই মরশুমে তিনি ফিরে পেয়েছেন তাঁর চেনা ছন্দ। চলতি মরশুমে ১১টি ম্যাচে তাঁর মোট রান ৪২০। অ্যাভারেজ ১৩৩.৭৬।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা