কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানালেন কুস্তিগীররা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিজভূষণ শরণ সিং ইস্যুতে বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কুস্তিগীররা। সূত্রের খবর, কুস্তিগীররা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানান। এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে তাঁরা কোনও মহিলাকে দেখতে চান বলেও দাবি করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীরকাছে।

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করে আন্দোলনরত কুস্তিগীররা যে পাঁচটি দাবি জানিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল, কুস্তি ফেডারেশনের নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। কুস্তি ফেডারেশনের প্রধান পদে একজন মহিলা ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। এবং বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পরিবারের কোনও সদস্যকে কুস্তি ফেডারেশনের পদে রাখা যাবে না। এবং সংসদের নতুন ভবনের উদ্বোধনের দিন তাঁদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধেও পুলিশের ভূমিকা নিয়ে তাঁরা অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। একইসঙ্গে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিও তাঁরা জানিয়েছেন অনুরাগ ঠাকুরের কাছে।

সূত্রের খবর, আন্দোলনরত কুস্তিগীরদের পাঁচ দফা দাবি নিয়ে এখনই কোনও আশ্বাসের বাণী শোনাতে পারেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

উল্লেখ্য, এই বৈঠকের মাত্র দিন কয়েক আগেই আন্দোলনরত কুস্তিগীররা বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে সেই বৈঠকেও কুস্তিগীরদের কোনও আশ্বাসের বাণী শোনাতে পারেননি অমিত শাহ। এরপরই বুধবার তাঁরা দেখা করেন অনুরাগ ঠাকুরের সঙ্গে। তবে এখনও কুস্তিগীরদের এই দাবি নিয়ে কোনও সিদ্ধান্তেই উপনীত হতে পারেনি কেন্দ্রীয় সরকার।

ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে সরব জাতীয় কুস্তিগীররা। দীর্ঘ দেড় মাসের ওপর হয়ে গিয়েছে তাঁদের আন্দোলন। এখনও অবধি কেন্দ্রীয় সরকারের এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে সরব হয়েছেন দেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি জাতীয় খেলোয়াড়রাও। তবে আন্তর্জাতিক খেলোয়াড়রাও সমর্থনের বার্তা দিয়েছেন বজরংদের।

এখন দেখা যাক শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আন্দোলনরত কুস্তিগীররা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন তা নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হয় নরেন্দ্র মোদির সরকার তার দিকেই নজর থাকবে সকলের।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?