চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির চুঁচুড়ার নামি চিকিৎসকের নার্সিংহোমে চরম অব্যবস্থা। মানা হচ্ছে না স্বাস্থবিধি। নেই অগ্নিনির্বাপনের অনুমোদন। নার্সিংহোমের বাইরের অংশ ঝাঁ চকচকে দেখে বড় হাসপাতাল ভেবে ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে জেলা স্বাস্থ্য দফতরের সারপ্রাইজ ভিজিটে উঠে এল আসল চিত্র। মানা হচ্ছে না ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্য়াক্ট। অব্যবস্থা খতিয়ে দেখে আপাতত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য আধিকারিক ডাঃ মৃগাঙ্ক মৌলি কর।

পুলিশ এবং জেলা স্বাস্থ্যদফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে চুঁচুড়ার বড়বাজারের স্পর্শ নার্সিংহোম পরিদর্শনে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পরিদর্শনে উঠে আসে একাধিক খামতি। দেখা যায় নার্সিংহোমে তখন চারজন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পরিদর্শনের সময়ে নার্সিং হোমে একজন আরএমও থাকলেও ছিলেন না কোনও ট্রেন্ড নার্সিং স্টাফ। নজরে পড়েনি কোনও ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। ডায়ালিসিস ইউনিটে ছিলেন না কোনও টেকনিশিয়ান। সব থেকে বিপজ্জনক বিষয়, নার্সিংহোমের কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থার অনুমোদন বা ফায়ার লাইসেন্স নেই। সেটা আধিকারিকদের দেখাতে পারেননি নার্সিংহোম কর্তৃপক্ষ। এছাড়াও সিসিইউ ইউনিটে ঢোকার মুখে কোনও স্টেরিলাইজেশান জোন নেই। সব কিছু দেখার পর জেলা স্বাস্থ্য দফতরের তরফে আপাতত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

আজ, বুধবার এই বিষয়ে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃগাঙ্ক মৌলি কর জানিয়েছেন, ওই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোম পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একাধিক খামতি আমাদের নজরে পড়েছে। নার্সিংহোমের পরিকাঠামো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। এখন নতুন করে কোনও রোগী ভর্তি নেওয়া যাবে না।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের