Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে ভোট দেবেন ১,৫০০ জন

সকাল নয়টা থেকে দশটার মধ্যে সবাইকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন গ্রহণের নির্দেশ পাঠানো হয়েছে। ভোট প্রক্রিয়া শুরু হবে সকাল এগারোটা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালে অর্থা‍ৎ বুধবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। পাঁচ বছর বাদে হতে চলা সাংগঠনিক নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী থাকার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের যেন তর সইছে না। আগামিকালের সাংগঠনিক বৈঠকে দেড় হাজার ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোটার তালিকায় দলীয় বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ, জেলা কোর কমিটির মেম্বার, রাজ্য কমিটির পদাধিকারীরা রয়েছেন। সকাল নয়টা থেকে দশটার মধ্যে সবাইকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন গ্রহণের নির্দেশ পাঠানো হয়েছে। ভোট প্রক্রিয়া শুরু হবে সকাল এগারোটা থেকে।

আগামিকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে নির্বাচনী আধিকারিক অর্থা‍ৎ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘কোভিড বিধি মেনেই নেতাজি ইনডোরে সাংগঠনিক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের সামনেই ১৫০০ ভোটারের জন্য বসার বন্দোবস্ত করা হচ্ছে। প্রতিনিধিদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সাংগঠনিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নের জন্য সময় বরাদ্দ করা হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কোনও মনোনয়ন জমা পড়লে তা বেলা সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা করা হবে। দুপুর ১.০৫ মিনিট থেকে ২টো পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। যদি নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে দুপুর ২.১৫ মিনিট থেকে ৩.৩০মিনিট পর্যন্ত ভোটগ্রহণ হবে। গণনা শুরু হবে বিকেল চারটের সময়ে।’

ইতিমধ্যেই দলের সাংগঠনিক নির্বাচন চাক্ষুষ করতে গোয়া, বিহার, পঞ্জাব অসম, হরিয়ানা, দিল্লি, ত্রিপুরা, মেঘালয় থেকেও তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতায় পৌঁছতে শুরু করেছেন। তাঁরা গোটা নির্বাচনী প্রক্রিয়ার সাক্ষী থাকবেন।  

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের