দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বঙ্গে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?

নিজস্ব প্রতিনিধি: নভেম্বর শেষ হতে চলল, সেইভাবে শীতের দেখা নেই বললেই চলে। উলটে আবহাওয়ার মুড সুইং হচ্ছে প্রতি মুহূর্তে। তাপমাত্রা নামতে বাধা দিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তে। হাওয়া অফিস জানিয়েছে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্তই শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। পাশাপাশি আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১৪–১৫ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রিতে। সেই সঙ্গেই রাতের দিকে বাড়বে ঠাণ্ডার অনুভূতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর সব জেলাতেই খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা  বেশি থাকবে ।

ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’ (SEN-YAAR)। যার নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই নামের অর্থ ‘সিংহ’ (LION)। জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে । নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত আন্দামান সাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরমৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইছে এবং উত্তাল হচ্ছে সমুদ্র। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে জারি নিষেধাজ্ঞা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ