চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দমদম-বারাসত সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনে(Sealdha Division) আবারও ট্রাফিক ও পাওয়ার ব্লকের(Traffic and Power Block) কারণে হতে চলেছে গুচ্ছের লোকাল ট্রেন বাতিল(Several Local Train’s Cancel)। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। তবে তার জন্য মূলত ব্যাহত হবে শিয়ালদা থেকে বনগাঁ ও হাসনাবাদ শাখার ট্রেনের পরিষেবা। দমদম থেকে ব্যারাকপুর, ডানকুনির দিকে পরিষেবা স্বাভাবিকই থাকবে। রেলের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের দমদম-বারাসত সেকশনে(Dumdum Barasat Section) মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯ তারিখ রাতের দিকে ও ৩০ তারিখ সকালের দিকে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। তবে আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সময়সীমা এক থাকছে না।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত, অর্থাৎ টানা ১২ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। আবার ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন অর্থাৎ ৩০ তারিখ সকাল সাড়ে ৮টা পর্যন্ত, অর্থাৎ টানা ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে ওই দুই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। সেহেতু শনিবার যাত্রা সংক্ষিপ্ত হতে চলেছে একাধিক ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এই ট্রেনগুলি বারাসত পর্যন্ত আসবে ও সেখান থেকেই ছাড়বে। এছাড়া শনিবার বাতিল থাকছে একটি করে আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল। রবিবারও বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে কিছু ট্রেনের।  

ওই সব ট্রেনের মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, হাবড়া-শিয়ালদা, বনগাঁ-মাঝেহাট এবং হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল। আবার বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে বেশ কিছু শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ , শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-গোবরডাঙা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদা-দত্তপুকুর ও মাঝেরহাট-হাসনাবাদ লোকালের। আবার রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে গেদে-মাঝেরহাট লোকালের। এছাড়া রবিবার বাতিল থাকছে হাসনাবাদ-শিয়ালদা, বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদা, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বরাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেনও। পাশাপাশি ৩০ তারিখ বন্ধন এক্সপ্রেস ও একটি ডাউন বনগাঁ শিয়ালদা লোকালের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ