চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ মহিলা সহ কুখ্যাত ২৭ জঙ্গি বাংলায় ঢোকার চেষ্টা চালাচ্ছে, সতর্কবার্তা শাহি মন্ত্রকের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শাহি মন্ত্রক থেকে এল শাহি বার্তা। কার্যত সতর্ক বার্তা। ৫ মহিলা সহ বাংলাদেশের(Bangladesh) কুখ্যাত ২৭ জঙ্গি(Terrorist) এপার বাংলায়(West Bengal) ঢোকার চেষ্টা চালাচ্ছে। এদের মধ্যে এমন বেশ কয়েকজনকে নির্দিষ্ট Assignment দিয়ে ভারতে পাঠাচ্ছে পাক গুপ্তচর সংস্থা ISI। জঙ্গিদের এই দলে রয়েছে Al Qaeda in Indian Subcontinent বা AQIS, JMB, Jamaat, Ansar Al Islam’র মতো সংগঠনের সদস্যরা। তবে সবচেয়ে মাথাব্যথার কারণ, পলাতক জঙ্গিদের এই দলে থাকা দু’টি নাম—আল কায়েদার আবু তালহা এবং জেএমবির সোহেল মাফুজ। ভারতে আল কায়েদার মডিউল তৈরির অন্যতম কারিগর তালহা, আর খাগড়াগড় বিস্ফোরণ ও ঢাকার হোলি আর্টিজেন কাফে হামলার অন্যতম অভিযুক্ত এই সোহেল। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে BSF-কে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে—যে কোনও অজুহাতই সামনে আনা হোক না কেন, অনুপ্রবেশকারীদের রুখতেই হবে। সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকেও।

আরও পড়ুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার, ‘আক্রমণাত্মক অস্ত্র’ বিক্রি করা যাবে সৌদিকে

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ছাড়তেই সেখানকার পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে। হাসিনা আমলের নিষিদ্ধ জামাত এখন আর নিষিদ্ধ নয়। আর সেটাকে হাতিয়ার করেই তারা এখন বাংলাদেশে ‘অবাধ’ বিচরণ শুরু করেছে। উদ্বেগ আরও বাড়িয়েছে যে, শুধু ওই ২৭ জঙ্গিই নয়, বাংলাদেশের নানা জেল ভেঙে পালিয়ে যাওয়া অপরাধের নানা কর্মকাণ্ডে যুক্ত আরও প্রায় ১২০০ অপরাধী সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢোকার চেষ্টা করছে। আর তাই কেন্দ্রের গোয়েন্দা বাহিনী যেমন এই নিয়ে BSF-কে সতর্ক করেছ তেমনি BSF-ও ভারত-বাংলাদেশ সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি তাঁদের সজাগও থাকতে বলেছে। বিভিন্ন সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে BSF’র তরফে জানিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মধ্যে বা আশেপাশে অজানা, অচেনা কাউকে দেখলেই যেন গ্রামবাসীরা তাঁদের জানান। একই সঙ্গে সীমান্তে চৌকিগুলিতে দিনরাত পাহারায় জওয়ানের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে গ্রেফতার ১, রাতভর থানায় জিজ্ঞাসাবাদ ২ ইন্টার্নকে

একই সঙ্গে শাহি নির্দেশ এসেছে, রাত ৯টার মধ্যে সীমান্ত সংলগ্ন এলাকার দোকানপাট বন্ধ করতে হবে। নদী ও বাওরের মতো জল সীমান্তে ব্যাপক টহলদারি চালাতে হবে। ভারত-বাংলাদেশের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকা। এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ২১৭ কিমি অর্থাৎ অর্ধেকেরও বেশি। বাংলাদেশে অশান্তি পরিবেশ তৈরির পর থেকেই এদেশে ঢুকতে পশ্চিমবঙ্গের এই সুদীর্ঘ সীমান্তে শরণার্থীদের ভিড় বাড়ছে। সেই ভিড়েই লুকিয়ে আছে জঙ্গিরা। বাংলাদেশের জেল ভেঙে যে কুখ্যাত জঙ্গিরা পালিয়েছে, তাদের সিংহভাগই এখন ভারতের মাথাব্যথার কারণ। এদের মধ্যে রয়েছে শেরপুর জেল ভেঙে পালানো AQIS’র সেকেন্ড ইন কমান্ড ইমানুল হক ওরফে আবু তালহা এবং তার ভারতীয় স্ত্রী জেএমবির নারীশক্তি ইউনিটের মাথা ফারিয়া আফরিন। তালহা ও তার স্ত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও গুজরাতে ১০টির বেশি মামলা রয়েছে। এপারের STF’র গোয়েন্দারা তাকে ঢাকায় গিয়ে জেরা করেছিলেন। এছাড়াও আনসার আল ইসলামের নিয়ামাতুল্লা ও তার দুই শাগরেদ আব্দুল আলিম ও জাকারিয়া মণ্ডলও জেল ভেঙে পালিয়েছে। তারাও এদেশে ঢোকার চেষ্টা করছে।

আরও পড়ুন, আলবিদা কমরেড, ভালো থাকুন লোকচক্ষুর অন্তরালে, মানুষের হৃদমাঝারে

বাংলাদেশ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উপকূলেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে সতর্ক করছে স্থানীয় প্রশাসন। অচেনা বা সন্দেহজনক কোনও জলযান দেখলেই খবর দিতে হবে পুলিশকে। সব সময় সঙ্গে রাখতে হবে আসল পরিচয়পত্র। শনিবার সকালে এ ভাবেই সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজ়ারগঞ্জে। মৎস্যজীবীদের সঙ্গে আলাদা করে কথা বলছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকেরা। চলছে মাইকিং। মূলত দু’টি বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে ফ্রেজ়ারগঞ্জে। এক, সকলের কাছে পরিচয়পত্র এবং মাছ ধরা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের আসল কপি রাখতে হবে। দুই, সমুদ্রে বেরিয়ে কোথাও অচেনা বা সন্দেহজনক জাহাজ দেখলে প্রশাসনকে খবর দিতে হবে। নিজে থেকে কাউকে সাহায্য করতে এগিয়ে গেলে মৎস্যজীবীরা বিপদে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন আধিকারিকেরা। মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর বৈঠকে এই বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ