চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লালাগোলা থেকে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, লালগোলা : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লালগোলা থেকে পুলিশের জালে ৩। ধৃতদের মধ্যে ১ জন বাংলাদেশি ও ২জন স্থানীয়। অবৈধভাবে ভারতে আসার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত স্থানীয় ২ জন বাংলাদেশ থেকে অনুপ্রবেশে সাহায্য করত বলে অভিযোগ।

​পুলিশ সূত্রে খবর,  গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার একটি দল রাধা কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়েছিল। ওই গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ -এর বাড়ির খবর ছিল পুলিশের কাছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার খবর আগে থেকেই ছিল। সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় মহম্মদ দুলাল নামে এক বাংলাদেশি নাগরিককে। দুলাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। ​দুলালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তথ্য আসে। স্থানীয় দালালদের সাহায্যেই সে বাংলাদেশ থেকে এখানে এসেছিল। তারপরেই তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।  অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য প্রথমে মহম্মদ দুলালকে গ্রেফতার করা হয়। এরপরেই অনুপ্রবেশে সাহায্য করার জন্য গ্রামেরই আরও দুই স্থানীয় বাসিন্দা ইসমাইল শেখ এবং আকাশ শেখকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ​তিনজনকেই বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালতে তোলার পরে পুলিশ তাদের হেফাজতে নিতে চাইছে। সেইমতো ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, এরআগেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের তৎপরতায় ধরা পড়েছে তারা। এবার ফের গ্রেফতার বাংলাদেশি। গ্রেফতার হয়েছে দালালাও। টাকার বিনিময়ে ঘুরপথে ভারতে আসছে তারা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ