ডিউটিতে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুলিশ আধিকারিক

রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া শহর জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর রতন কর

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া শহর জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর রতন কর (৫২)। বুধবার বেলা ১২ টা নাগাদ জয়গাঁ থানা থেকে বাইকে চেপে বেরিয়ে তাঁর হাসিমারার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের নাকা পয়েন্টে আসার কথা ছিল। কিন্তু তারপর থেকেই তাঁর আর কোনও হদিশ মিলছে না বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জয়গাঁ থেকে ৬ কিলোমিটার দূরের দলসিংপাড়া পর্যন্ত শেষবার দেখা যায় তাঁকে।

ওই ফুটেজে দেখা গিয়েছে, জাতীয় সড়কে আপন খেয়ালে মোটরসাইকেল নিয়ে রতন বাবু হাসিমারার দিকে এগিয়ে চলেছেন। কিন্তু তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রতন করের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় ও শ্বশুর বাড়ি কোচবিহার শহরে।পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কেনও হদিশ মেলেনি। এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে জেলা পুলিশ মহলে ।নিখোঁজ ওই এএসআইয়ের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সমস্ত হাসপাতালেও খোঁজ করা হচ্ছে কোনওভাবে আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে কিনা। 

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর