চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বউয়ের মাথা ফাটিয়ে, শাশুড়ির হাত ভেঙে গ্রেফতার কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি: গুন্ডাদের সঙ্গে এনে শ্বশুরবাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের(Police Constable) বিরুদ্ধে। শুধু হামলাবাজিই নয়, তার সঙ্গে আসা গুণ্ডারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কনস্টেবলের স্ত্রীর। হাত ভেঙে দিয়েছে কনস্টেবলের শাশুড়ির। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে গ্রেফতার হয়েছে সেই গুণধর কনস্টেবল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ(Minakhna) থানার চৈতল গ্রামে। ঘটনার জেরে ওই কনস্টেবলকে গ্রেফতার(Arrested) করে আদালতে তুলেছে পুলিশ। 

আরও পড়ুন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও Duty পঞ্চায়েত নির্বাচনে

জানা গিয়েছে, ধৃত কনস্টেবলের নাম মৃন্ময় নস্কর। সে রাজ্য পুলিশের(West Bengal State Police) কনস্টেবল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থানার চন্ডিপুর অঞ্চলে। বর্তমানে সে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানায় কর্মরত। বছর ৬ আগে তার সঙ্গে মিনাখাঁ থানার চৈতল গ্রামের বাসিন্দা শম্পা মন্ডলের বিয়ে হয়। বছরখানে ঠিকঠাক চলার পর দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। কার্যত নিত্যদিন সেই অশান্তি হতো। অশান্তির জেরে শম্পাকে প্রায়ই মারধর করতো মৃন্ময় এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিত। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শম্পাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টায় সে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছে একাধিকবার। কখনো কখনো সে শম্পাকে মারতে মারতে বাড়ি থেকে রাস্তায়ও বার করে দিত।

আরও পড়ুন মধ্য রাতেই খুলে গিয়েছে কলেজে ভর্তির দরজা, চালু পোর্টাল

সপ্তাহখানেক আগেও শম্পাকে মেরে বাড়ি থেকে বার করে দেয় মৃন্ময়। তার জেরে শম্পা বাপের বাড়ি চলে আসে। এরই মাঝে শনিবার মৃন্ময় সহ চারজন হঠাৎই ২টি বাইকে করে হাজির হয় শম্পার বাপের বাড়ি। ঢুকেই শম্পাকে বেধড়ক মারধর শুরু করে। শম্পার মা অর্থাৎ মৃন্ময়ের শাশুড়ি ঠেকাতে এলে তাঁকে সার্ভিস রুল দিয়ে বেধড়ক মারধর করে মৃন্ময়। সেই রুলের আঘাতে হাত ভেঙে যায় শম্পার মায়ের। মাথা ফেটে যায় শম্পার। এরপর তাঁরা বাড়ির দরজা আটকে দিয়ে চেঁচামেচি শুরু করে দেন। তাতেই আশপাশের লোক জড়ো হলে পুলিশকে খবর দিলে মিনাখাঁ থানার পুলিশ এসে মৃন্ময়কে গ্রেফতার করে।

Published by:

Share Link:

More Releted News:

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ