আবারও হাসপাতাল থেকে রোগীর মরণঝাঁপ! এবার রামপুরহাটে

বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটলো চিকিৎসাধীন রোগীর মরণঝাঁপের ঘটনা। এবারেও সেই হাসপাতালের ৫ তলা থেকে ঝাঁপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর হাসপাতালের পরে এবার বীরভূমের(Birbhum) রামপুরহাট(Rampurhat) মেডিকেল কলেজ ও হাসপাতাল(Hospital)। আবারও হাসপাতালে ঘটলো চিকিৎসাধীন রোগীর মরণঝাঁপের(Suiside) ঘটনা। এবারেও সেই হাসপাতালের ৫ তলা থেকে ঝাঁপ(Jump)। রবিবার সকালে রামপুরহাটের ওই হাসপাতালে কাজকর্ম চলছিল স্বাভাবিক গতিতেই। রবিবার হওয়ায় সকাল থেকেই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমিয়েছিলেন রোগী ও তাঁদের পরিজনেরা। বেলা ১২টা নাগাদ হঠাৎ করেই ওপর থেকে কিছু ভারী জিনিস পড়ার আওয়াজ পান অনেকেই। ছুটে গিয়ে তাঁরা দেখেন কেউ একজন ঝাঁপ দিয়েছে। পরে জানা যায় বিন মহম্মদ সেখ(৩৫) নামে এক যুবক হাসপাতালের ৫ তলা থেকে ঝাঁপ দিয়েছে। তাঁর বাড়ি জেলারই মাড়গ্রাম থানার কোড়া গ্রামে। গত ৪ মার্চ তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পারিবারিক অশান্তির জেরে কিটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টার জন্য। কিন্তু এদিন তাঁকে আর বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিনের ঘটনার পরেই প্রশ্ন উঠেছে ওই হাসপাতালের রোগীদের নিরাপত্তা নিয়ে। কিভাবে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে, হাসপাতালের সব কর্মীদের নজর এড়িয়ে ৫ তলা থেকে ঝাঁপ দিলেন সেই প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার জেরে ওই যুবকের পরিজনেরা এদিন দীর্ঘক্ষণ হাসপাতালের চত্বরে বিক্ষোভ দেখান। তার জেরে আবার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটে গেল তা তদন্ত করে দেখা হবে। কিন্তু এই মৌখিক বিবৃতিতে ক্ষোভ কমছে না মৃত যুবকের পরিজনের। সব থেকে বড় অভিযোগ ওঠে এদিন ঘটনার পরেও ওই যুবকের পরিবারকে হাসপাতালের তরফে কিছুই জানানো হয়নি। ওই যুবকের এক আত্মীয় এদিন সকালে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট বেডে গিয়ে ওই যুবককে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ওই মৃত্যুর ঘটনা জানায়। খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা হাসপাতালে এমএসভিপি এবং সুপারের সঙ্গে যোগাযোগ করতে ছোটেন। কিন্তু রবিবার হওয়ায় দুজনের কেউই হাসপাতালে ছিলেন না। বদলে ওয়ার্ড মাস্টারের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর