চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্য পঞ্চায়েত, শনিবার আলিপুরদুয়ার থেকে শুরু অভিষেকের জেলা সফর

নিজস্ব প্রতিনিধি: যে কোনওদিন ঘোষণা হয়ে যেতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) নির্ঘন্ট। তার আগে সংগঠন গুছিয়ে নিতে এবং জনসংযোগ সারতে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী শনিবার আলিপুরদুয়ার সফরে যাবেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, সংগঠন চাঙ্গা করতে জেলা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার আলিপুরদুয়ার জেলা দিয়ে তাঁর এই সফর শুরু হবে। শনিবারের পর আগামী ১২ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বাঁকুড়া জেলা সফরে। ১৭ এপ্রিল তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলায়। ২০ এপ্রিল যাবেন দক্ষিণ দিনাজপুরে। ২৯ এপ্রিল যাবেন হুগলির আরামবাগে।

প্রসঙ্গত গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় খারাপ ফল করেছিল তৃণমূল। দলের আভ্যন্তরীন তদন্তে উঠে এসেছিল এই সমস্ত জায়গায় শাসকদলের সংগঠন একেবারে ভালো ছিল না। তাই পূর্বের ফল থেকে শিক্ষা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই জায়গাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে।

Published by:

Share Link:

More Releted News:

কবি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ