Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও শুভেন্দুর মামলা হাইকোর্টে, দ্বারস্থ কমিশনও

পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের হতে চলেছে হাইকোর্টে। একটি মামলা দায়ের করতে চলেছেন শুভেন্দু অধিকারী, অপরটি রাজ্য নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) নিয়ে আবারও জোড়া মামলা এদিন অর্থাৎ বৃহস্পতিবার দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। একটি মামলা দায়ের করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), অপরটি দায়ের করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। শুভেন্দুর দাবি, আদালতের নির্দেশ মানছে না কমিশন। অন্যদিকে কমিশনের মামলা মূলত স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে দেওয়া নির্দেশের পুনর্মূল্যায়ণের আর্জি। কার্যত এই জোড়া মামলার জেরে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে না গেলেও তার প্রকৃতি অনেকটাই নির্ধাতির হয়ে যেতে পারে।

আরও পড়ুন মমতার বাংলায় বাড়ছে বিদেশী বিনিয়োগ, মানল মোদি সরকার

রাজ্যের বিরোধী দলনেতার দাবি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল গত মঙ্গলবার তা মানছে না রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সেই রায়ের ব্যাখাও এদিন চাইছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। তাই কলকাতা হাইকোর্টে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানাতে চলেছেন তিনি। গত মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে সেখানেও ধীরে ধীরে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশ, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। নির্বিঘ্নে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার সব দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। উলটে এদিনই তাঁরা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে। কমিশনের এই অবস্থানের বিরুদ্ধেই আদালতে যাচ্ছেন শুভেন্দু।

আরও পড়ুন আদিবাসীদের ডাকা বনধ ও রেল অবরোধ, প্রভাব একাধিক জেলায়

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ‘রিভিশন অ্যাপ্লিকেশন’ জমা দেবে। রায়ে স্পর্শকাতর একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি কমিশনকে বিবেচনা করতে বলা হবে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলার ২০টি জেলা পরিষদের ৯২৮টি জেলা পরিষদ আসনে, ৩৪৩টি ব্লকের ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট গ্রহণ করা হবে। এদিনই এই সব আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। আর এদিনই সেই ভোট নিয়ে জোড়া মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। বিজেপি ও কমিশন দুই সূত্রেই খবর, প্রয়োজনে মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টেও(Supreme Court)।

হরমুজে মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে পাল্টা ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের